তুরুপের তাস যখন ডিএ! তৃণমূল বিধায়কের বিদ্রোহকে মুকুলের সমর্থনে জোর জল্পনা

সব্যসাচী দত্ত রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। তা নিয়ে যখন দলের অন্দরেই চরম বিতর্ক তৈরি হয়েছে, তখন জল্পনা আরও উসকে দিলেন বিজেপি নেতা মুকুল রায়।

একদিন আগেই হঠাৎ 'বিদ্রোহী' হয়ে উঠেছিলেন তৃণমূল বিধায়ক। রাজারহাট-নিউটাউনের বিধায়ক তথা বিধানগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। তা নিয়ে যখন দলের অন্দরেই চরম বিতর্ক তৈরি হয়েছে, তখন জল্পনা আরও উসকে দিলেন বিজেপি নেতা মুকুল রায়। প্রকাশ্যেই সমর্থন জানালেন একদা তাঁর অনুগামী বলে পরিচিত বিধায়ককে।

তৃণমূল বিধায়কের বিদ্রোহকে প্রকাশ্যে সমর্থন মুকুলের

সরকারী কর্মীদের পাশে দাঁড়িয়ে ডিএ-র নিজের দলের সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন সব্যসাচী। মুকুল রায় তাঁকে সমর্থন জানিয়ে শনিবার বলেন, সব্যসাচী বাংলার মানুষের কথা বলেছে। গোটা রাজ্য জানে এটাই মানুষের মনের কথা। বাংলার মানুষের হয়ে কথা বলে সব্যসাচী কোনও অন্যায় করেনি।

এদিন কড়া ভাষায় রাজ্য সরকারের সমালোচনা করেন মুকুল রায়। তিনি বলেন, 'একটা সরকার শুধু উৎসব আর খেলা করে বেড়াচ্ছে। তা হোক ক্ষতি নেই, কিন্তু সরকারি কর্মীদের ন্যাহ্য পাওনা নিয়ে কেন মিথ্যে রটনা করা হবে? কেন তাঁদের পাওনা দেওয়া হবে না? রাজ্য সরকারের কর্মীদের ৫৪ শতাংশ ডিএ পাওনা, অথচ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে দাঁড়িয়ে বেমালুম মিথ্যে কথা বলে চলেছেন। তা তা নিয়ে সরকারের সমালোচনা করে কোনও ভুল করেননি সব্যসাচী।

উল্লেখ্য, এই সব্যসাচী মুকুল রায়ের অনুগামী বলে পরিচিত ছিলেন। মুকুল রায়কে যখন সারদাকাণ্ডে তলব করা হয়েছিল, তখন সব্যসাচীই তাঁর সঙ্গী হয়েছিলেন। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। মুকুল রায় এখন বিজেপিতে। আর দলে সব্যসাচীর গুরুত্বও বৃদ্ধি পেয়েছে। দুজনের মধ্যে দূরত্বও বেড়েছে। তবু মুকুল রায় এদিন সব্যসাচীর পাশে দাঁড়িয়ে ফের জল্পনা বাড়িয়ে দিলেন।

উল্লেখ্য, সাধারণত বিরোধী দলের নেতাদের মুখে যে কথা শোনা যায়, সেই কথাই প্রতিধ্বনিত হয়েছিল তৃণমূল বিধায়কের মুখে। সরকারের বিরুদ্ধে তোপ দেগে সব্যসাচী বলেছিলেন, অনেক জিনিস তাঁরা মেনে নিচ্ছেন নিজেদের সরকার বলে। তৃণমূল নিয়ন্ত্রিত রাজ্য বিদ্যুৎ পর্ষদের সভায় প্রকাশ্যেই বিধায়ক পঞ্চবাণে বিদ্ধ করেন তাঁর দলকে। একের পর এক তোপ দেগে বিতর্কের সূত্রপাত করেন। কাঠগড়ায় দাঁড় করান বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। যদিও পরে সুর নরম করেন সব্যসাচী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+