আসন্ন পুরসভা ভোটে কী হতে পারে ফল, উপনির্বাচনে হারের পর জানালেন মুকুল

লোকসভা ভোটে তৃণমূলকে মাত দেওয়ার পর থেকে সাফল্যের মুখ দেখেনি বিজেপি। রাজ্যে তিনটি কেন্দ্রে উপনির্বাচনে বিজেপিকে হার মানতে হয়েছে।

লোকসভা ভোটে তৃণমূলকে মাত দেওয়ার পর থেকে সাফল্যের মুখ দেখেনি বিজেপি। রাজ্যে তিনটি কেন্দ্রে উপনির্বাচনে বিজেপিকে হার মানতে হয়েছে। তৃণমূল ফের ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে এই নির্বাচনে। তবে ২০২০-র প্রথম দিনেই আসন্ন পুরসভা নির্বাচনে তৃণমূলকে ফের একবার হারানোর বার্তা দিলেন মুকুল রায়।

অবাধ ও স্বচ্ছ নির্বাচন হলে

অবাধ ও স্বচ্ছ নির্বাচন হলে

মুকুল রায় বলেন, যদি ফ্রি অবাধ ও স্বচ্ছ নির্বাচন হয়, মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তবে পুরসভা নির্বাচনেও জিতবে বিজেপি। একথা দায়িত্ব নিয়েই বলছি, রাজ্যে তৃণমূলের শেষের দিনের শুরু হয়ে গিয়েছে। আর জিতবে না তৃণমূল কংগ্রেস। এবার শুধু হারের পালা।

মিনি বিধানসভা নির্বাচন জিততে

মিনি বিধানসভা নির্বাচন জিততে

উল্লেখ্য, এ বছরই রাজ্যে কলকাতা-সহ ১০৮টি পুরসভায় ভোট হবে। সেই ভোটকে মিনি বিধানসভার আখ্যা দিয়েছেন অনেকেই। মুকুল রায় এই মিনি বিধানসভা নির্বাচন জিততে বদ্ধপরিকর। তিনি বছরের প্রথম দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরসভা নির্বাচনে হারানো চ্যালেঞ্জ ছুড়লেন।

মমতা মানুষকে বিভ্রান্ত করছেন

মমতা মানুষকে বিভ্রান্ত করছেন

মুকুল রায় বলেন, মমতার শাসনে বাংলায় গণতন্ত্র নেই। তাই রাজ্যে আগুন জ্বলছে। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তৃণমূলের বিরোধিতারও কোনও যুক্তি নেই। তৃণমূলে্র বিরোধিতা করে তিনি প্রশ্ন তুলে মুকুল বলেন, মমতা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+