তৃণমূল ৩০টি আসনও পাবে না এবার! শাহ-দিলীপদের ছাপিয়ে গেল মুকুলের ভবিষ্যদ্বাণী

অমিত শাহ, দিলীপ ঘোষরা যখন বলছেন- বিজেপি ২০২১-এ বাংলায় ২০০-র বেশি আসন পাবে, তখন মুকুল রায় আগ বাড়িয়ে জানিয়ে দিলেন তৃণমূলকে ৩০-এ নিচে নামিয়ে দেব এবার।

২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য স্থির করে দিয়েছেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। অমিত শাহ, দিলীপ ঘোষরা যখন বলছেন- বিজেপি ২০২১-এ বাংলায় ২০০-র বেশি আসন পাবে, তখন মুকুল রায় আগ বাড়িয়ে জানিয়ে দিলেন তৃণমূলকে ৩০-এ নিচে নামিয়ে দেব এবার। তৃণমূল বিরোধী তকমাও পাবে না রাজ্য বিধানসভায়।

২০ দিনে মতবদল মুকুলের

২০ দিনে মতবদল মুকুলের

এদিন তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য আসন প্রাপ্তি নিয়ে ফের ভবিষ্যদ্বাণী করলেন মুকুল রায়। তিনি মতবদল করে জানালেন তৃণমূল কংগ্রেস বড়জোর পেতে পারে ৩০টি আসন। দিন ২০ আগে এনআরসির মঞ্চ থেকে তিনি বলেছিলেন, তৃণমূল ৬০টি আসন পেতে পারে। এবার মুর্শিদাবাদে গিয়ে মুকুল জানালেন তৃণমূল ৩০টিও পাবে না।

২০২১-এ ৩০টিও পাবে না তৃণমূল

২০২১-এ ৩০টিও পাবে না তৃণমূল

সম্প্রতি মুর্শিদাবাদের এক অনুষ্ঠানে মুকুল রায় বলেন, তৃণমূল কংগ্রেস এবার ৩০টি আসনও পাবে না। অর্থাৎ তৃণমূলের বিরোধী আসনে বসার অধিকারও থাকবে না এবার। রাজ্য সরকারে মুখে মানুষের কথা বললেও, মানুষের জন্য কোনও কাজ করে না। কেন্দ্র কৃষকদের জন্য ঋণের ব্যবস্থা করেছিল, রাজ্যের গাফিলতিতে তা থেকে বঞ্চিত হচ্ছে মানুষজন।

৬০-এর তত্ত্ব ছিল মুকুলের

৬০-এর তত্ত্ব ছিল মুকুলের

মুকল বলেন, ২০১৯-এ আমরা ২৩ থেকে ২৬টি আসন পাওয়ার টার্গেট করেছিলাম। কিন্তু আমরা ১৮ পর্যন্ত উঠতে পেরেছিলাম। ২ থেকে ১৮ প্রাপ্তিতে বাংলায় আমাদের শক্তি দেখাতে সমর্থ হয়েছিলাম। এবার বিধানসভা নির্বাচনেও বলছি, তৃণমূল কংগ্রেস ২৯৪টি আসনের মধ্যে ৬০টি আসন পাবে না।

লোকসভায় ১৮টি আসন জেতার পর

লোকসভায় ১৮টি আসন জেতার পর

বাংলায় বিজেপি জিতবে কি না, এর আগে মানুষের মধ্যে সন্দেহ ছিল। যখন আমি বলতাম যে আমরা ২৩টি আসনে জিতব, তখন লোকেরা আমাদের সন্দেহ করত। কিন্তু আমরা ১৮টি আসন জেতার পর সেই সন্দেহ আর নেই। এবার আমরা আমাদের লক্ষ্য পূরণ করেই ছাড়ব। বিজেপি বাংলায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পরবর্তী সরকার গঠন করবে।

বিজেপি ২০০ আসন টপকে যাবে

বিজেপি ২০০ আসন টপকে যাবে

একই কথার পুনরাবৃত্তি ঘটে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়। তিনি মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে গান্ধী সংকল্প যাত্রায় খড়গপুর টাউন থেকে মকরামপুর পর্যন্ত ২০ কিলোমিটার মিছিলে বেরিয়ে তিনি বলেন, বিজেপি ২০০ আসন টপকে যাবে। এবার বিজেপির জয় কেউ আটকাতে পারবে না। তৃণমূলের দিন শেষ হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+