বিজেপি কোন কেন্দ্রে কত ভোটে জিতবে তিন কেন্দ্রের উপনির্বাচনে! ভবিষ্যদ্বাণী মুকুলের

লোকসভা নির্বাচনের পর মুকুল রায় অঙ্ক কষে যা বলেছিলেন তা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। উত্তরবঙ্গের সমস্ত আসনেই জয়ী হয়েছিল বিজেপি। ধরাশায়ী হতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে।

লোকসভা নির্বাচনের পর মুকুল রায় অঙ্ক কষে যা বলেছিলেন তা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। উত্তরবঙ্গের সমস্ত আসনেই জয়ী হয়েছিল বিজেপি। ধরাশায়ী হতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। তারপর প্রথম ভোট হল বাংলায়। তিন কেন্দ্রে উপনির্বাচন শেষেও ভবিষ্যদ্বাণী করে মুকুল রায় জানিয়ে দিলেন সম্ভাব্য ফলাফল কী হতে চলেছে।

তৃণমূল ৩, বিজেপি ০

তৃণমূল ৩, বিজেপি ০

মুকুল রায় বলেন, আমরা এবারও ক্লিন সুইপ করব। তিন কেন্দ্রেই জিতব আমরা। বিজেপি ৩, তৃণমূল ০। অর্থাৎ তৃণমূলের দখলে থাকা করিমপুরও ছিনিয়ে নেবে বিজেপি এমনই ভবিষ্যদ্বাণী করলেন মুকুল রায়। আর কালিয়াগঞ্জ বিজেপি ছিনিয়ে নেবে বাম-কংগ্রেস জোটের কাছ থেকে। খড়গপুরে জিতবে বিজেপিই।

খড়গপুর উপনির্বাচন

খড়গপুর উপনির্বাচন

এখানেই শেষ নয় মুকুল রায় জানিয়ে দিয়েছেন, কত ভোটে জিতবেন তাঁরা। তিনি বলেন, খড়গপুরে বিজেপি জিতবে ২০ হাজার ভোটে। এই কেন্দ্রে বিধায়ক ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ২০১৯-এ লোকসভা নির্বাচনেও এই কেন্দ্রে ৫০ হাজারেরও বেশি লিড ছিল বিজেপির।

কালিয়াগঞ্জ উপনির্বাচন

কালিয়াগঞ্জ উপনির্বাচন

মুকুল রায় জানান, কালিয়াগঞ্জে ৩০ হাজার ভোটের জিতবেন তাঁরা। এই ২০১৬ নির্বাচনে বিজেপি তৃতীয় হয়েছিল। তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছিল বাম-কংগ্রেস জোট প্রার্থী। কিন্তু ২০১৯ লোকসভায় বিজেপি এই কেন্দ্র থেকে বিপুল লিড পায়। ৫৬ হাজার ভোটে এগিয়ে ছিল বিজেপি। এবার উপনির্বাচনে তা কমে ৩০ হাজার বড়জোর হতে পারে। কিন্তু জিতবে বিজেপিই।

করিমপুর উপনির্বাচন

করিমপুর উপনির্বাচন

মুকুল রায়ের কথায়, করিমপুরেও এবার বিজেপি জিতবে। এই আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেবে তারা। তিনি বলেন, ৮ থেকে ১০ হাজার ভোটে জিতবেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। উল্লেখ্য, এই কেন্দ্রে তৃণমূল থেকে বিধায়ক ছিলেন মহুয়া মৈত্র। তিনি সাংসদ নির্বাচিত হওয়ায় ফের ভোট হয়। এবার ভোটে তৃণমূল হারাতে চলেছে এই আসন, মন্তব্য মুকুলের। লোকসভা ভোটে এই আসনে সামান্য হলেও লিড পেয়েছিল তৃণমূলই।

ভবিষ্যদ্বাণী বিজেপি প্রার্থীরও

ভবিষ্যদ্বাণী বিজেপি প্রার্থীরও

এর আগে খড়গপুরের বিজেপি প্রার্থীও ভবিষ্যদ্বাণী করেন। তিনি বলেন, যতই সন্ত্রাস করুক তৃণমূল, তিন কেন্দ্রেই জয়ী হবে বিজেপি। খড়গপুরে তৃতীয় স্থান পাবে তৃণমূল। বিজেপির সঙ্গে লড়াই হবে বাম-কংগ্রেস জোট প্রার্থীর। প্রেমচাঁদ বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল নয়। আমার সঙ্গে লড়াই হবে কংগ্রেস প্রার্থীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+