আজ নয়, মমতার পরামর্শে এক সপ্তাহ পর সিবিআই অফিসে যাচ্ছেন মুকুল

কলকাতা, ১৫ জানুয়ারি: বৃহস্পতিবার সিবিআই দফতরে যাচ্ছেন না মুকুল রায়। উল্টে চিঠি পাঠিয়ে তিনি ১৫ দিন সময় চান। যদিও শেষ পর্যন্ত সিবিআই তাঁকে এক সপ্তাহ সময় দিয়েছে। অর্থাৎ আগামী সপ্তাহের মাঝামাঝি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন মুকুলবাবু।

আরও পড়ুন: ডেলোতে সুদীপ্তর সঙ্গে গোপন বৈঠক হয়েছিল, মুকুলে বিব্রত ঘাসফুল

তৃণমূল কংগ্রেসের অন্দর থেকে পাওয়া খবর অনুযায়ী, গতকাল সকাল পর্যন্তও ঠিক ছিল, ১৫ জানুয়ারি সিবিআই অফিসে যাচ্ছেন সারদা-কাণ্ডে অভিযুক্ত মুকুল রায়। কিন্তু দুপুরে নবান্নে গিয়ে মমতার সঙ্গে বৈঠকের পর তিনি মত বদলান। বেশি রাতে সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করে সময় চান। গোয়েন্দারা তাঁকে এক সপ্তাহের সময় দিয়েছেন।

ককক

মমতা বন্দ্যোপাধ্যায়ই এই সময় চাওয়ার প্রস্তাব দিয়েছিলেন বলে খবর। আসলে মুকুল রায় খুবই দক্ষ সংগঠক হিসাবে পরিচিত। সামনে বনগাঁ লোকসভা ও কৃষ্ণগঞ্জ বিধানসভার উপনির্বাচন। এই পরিস্থিতিতে যদি মুকুলবাবু গ্রেফতার হয়ে যান, তা হলে অথৈ জলে পড়তে হবে দলকে। তাই রণকৌশল ঠিক করতে ঘনঘন আলোচনা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়কে দিয়ে সিবিআইয়ের কাছে সময় চাওয়ানো তাই জরুরি ছিল।

আরও একটি দিক রয়েছে। তা হল, মুকুলবাবু যদি সিবিআইয়ের কাছে মুখ খোলেন, তা হলে তাঁকে নিয়ে সিবিআই টানাটানি করতে পারে বলে আশঙ্কা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সাতদিন তাই আইনি ও রাজনীতিক পরামর্শ নিয়ে রাখতে চান তিনি। দলের যখন এমন টালমাটাল পরিস্থিতি, তখন ২০১৬ সালের বিধানসভা ভোটে তৃণমূল যে স্বস্তিতে থাকবে না, তা নিঃসন্দেহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+