সম্ভবত এই সপ্তাহেই বিজেপিতে যোগ দিচ্ছেন মুকুল রায়
সম্ভবত এই সপ্তাহের বিজেপিতে যোগ দিচ্ছেন মুকুল রায়। দলের সভাপতি অমিত শাহের মুকুল রায়কে দলে নেওয়ার সিদ্ধান্তের পর বাকি দায়িত্ব এখন কৈলাস বিজয়বর্গীর হাতে।
সম্ভবত এই সপ্তাহের বিজেপিতে যোগ দিচ্ছেন মুকুল রায়। দলের সভাপতি অমিত শাহের মুকুল রায়কে দলে নেওয়ার সিদ্ধান্তের পর বাকি দায়িত্ব এখন কৈলাস বিজয়বর্গীর হাতে।

মুকুল রায়কে নিয়ে এখনও চলছে নানা অনিশ্চয়তার কথা। রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্যে মুকুল রায়কে দলে নেওয়া নিয়ে দ্বিমতও শোনা গিয়েছে। তবে দলের সভাপতি অমিত শাহ সিদ্ধান্ত নিয়ে নেওয়ায় এব্যাপারে আর কেও সামনে কোনও মন্তব্য জানাতে রাজি নন। মুকুল রায়ের বিজেপি যাওয়ার বিষয়টি এখন দেখভাল করছেন বিজেপির পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা কৈশাস বিজয়বর্গীয়। মুকুল রায় এখন তাঁর সঙ্গেই মূলত যোগাযোগ রাখছেন বলে জানা গিয়েছে। দলীয় কাজে ভোপাল যাওয়া বিজয়বর্গী ফিরবেন এরমধ্যেই। তারপরেই দিনক্ষণ ঠিক হয়ে যাবে। সূত্রের খবর, বিষয়টি এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতার পর্যায়ে রয়েছে।
রাজ্যে এখন চোখে পড়া আন্দোলন বলতে বিজেপিই করছে। রাজনৈতিক মহলের একাংশের মত, সংগঠিত বিরোধীদল এখন বিজেপিই। আর ১৯৯৮ থেকে তৃণমূলের সংগঠন সামলে আসা মুকুল রায় জানেন তৃণমূলর অন্দরমহলের পুরো খবর। কোথায় কত ভোট বিজেপির ঝুলিতে যেতে পারে সেটার ব্যাপারেও তথ্য জানেন মুকুল রায়। তবে পঞ্চায়েত ভোটে মুকুল রায়ের বিজেপি যোগদান কতটা প্রভাব ফেলবে তা নিয়ে সংশয়ে রাজনৈতিক মহলের একাংশ। তবে বেশ কিছু জায়গায় তৃণমূলকে চ্যালেঞ্জের মধ্যে ফেলতে পারবে বলেই মনে করছেন তাঁরা।












Click it and Unblock the Notifications