মুকুলই কি পরবর্তী সভাপতি! মোদীর নির্দেশে রাজ্যে নতুন রূপে আসছে বিজেপি

মুকুল রায়কে সামনে রেখেই তাঁরা রাজ্যের সংগঠন নতুন করে সাজাতে চাইছে। সেক্ষেত্রে মুকুলকে মাথায় রেখেই রাজ্য বিজেপি পরবর্তী লড়াই শুরু করতে পারে।

নতুন দল নয়, মুকুল রায় বিজেপিতে যাবেন, তা একপ্রকার স্থির হয়ে গিয়েছে। এখন স্রেফ ঘোষণার অপেক্ষা। আর ঘোষণা হয়ে গেলেই মুকুল রায়ের নেতৃত্বে রাজ্যে নতুন রূপে সেজে উঠবে বিজেপি। বিজেপির সংগঠনে আমূল বদলও হতে পারে। এমন ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় বিজেপি-র তরফে।

মুকুলই কি পরবর্তী সভাপতি! মোদীর নির্দেশে রাজ্যে নতুন রূপে আসছে বিজেপি

নরেন্দ্র মোদী-অমিত শাহরা একেবারেই রাজ্যে বিজেপির কাজে খুশি নয়। মুকুল রায়কে সামনে রেখেই তাঁরা রাজ্যের সংগঠন নতুন করে সাজাতে চাইছে। সেক্ষেত্রে মুকুলকে মাথায় রেখেই রাজ্য বিজেপি পরবর্তী লড়াই শুরু করতে পারে। মুকুল রায়কে সংগঠন তৈরির দায়িত্ব তো দেওয়া হবেই, কিন্তু তাঁর পদ কী হবে, তা নিয়েই এখন দোলাচলে বিজেপি।

তবে বিজেপি সূত্রে এমন আভাস মিলেছে যে, মুকুল রায়ই হতে পারেন বিজেপির পরবর্তী সভাপতি। সেক্ষেত্রে দিলীপ ঘোষকে পদ ছাড়তে হতে পারে। ঘনিষ্ঠ মহলে দিলীপবাবুও জানিয়েছিলেন, দলের স্বার্থে যদি তাঁকে পদ ছাড়তে হয়, তাতে কোনও আপত্তি নেই। মুকুল রায়ের মতো নেতা তাঁদের দলে এলে তিনি তাঁর অধীনে কাজ করার জন্য প্রস্তুত রয়েছেন।

মুকুলই কি পরবর্তী সভাপতি! মোদীর নির্দেশে রাজ্যে নতুন রূপে আসছে বিজেপি

তবে দিলীপ ঘোষকে সভাপতি রেখে মুকুলকে গুরুদায়িত্ব দেওয়ার প্ল্যান-বিও তৈরি রয়েছে বিজেপির হাতে। সেক্ষেত্রে মুকুলকে দেওয়া হতে পারে সংগঠন রক্ষার দায়িত্ব। সেইসঙ্গে মুকুলের জন্য নতুন কোনও পদের সৃষ্টি হতে পারে। তিনিই হবেন নিয়ন্ত্রক। সেক্ষেত্রে দলের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হতে পারে মুকুল রায়কে। মোট কথা মুকুল রায়কে রাজ্য বিজেপির মুখ করার পক্ষপাতী কেন্দ্রীয় নেতৃত্ব।

তিনি থাকবেন প্রধান মুখ। সঙ্গে থাকবেন বাংলার পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় ও অন্য একজন কেন্দ্রীয় নেতাও। তাঁরাই মূলত রাজ্য বিজেপিকে পরিচালনা করবেন। মুকুল রায় দলে এলে স্বার্থত্যাগ করার জন্য প্রস্তুত জেনেও দিলীপ ঘোষকে রেখেই রাজ্যে সংগঠন সাজানোর ভাবনা শুরু করে দিয়েছে বিজেপি। এখন শুধু মুকুল রায়ের যোগদানের অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+