মুকুল খেল জারি বাংলায়, মমতার দলের আরও এক বিধায়ক নাম লেখালেন বিজেপিতে

সুনীল সিংয়ের পর আরও এক তৃণমূল বিধায়ক নাম লেখালেন বিজেপিতে। ২৪ ঘণ্টার ব্যবধানেই জোড়া ঝটকা তৃণমূলে।

সুনীল সিংয়ের পর আরও এক তৃণমূল বিধায়ক নাম লেখালেন বিজেপিতে। ২৪ ঘণ্টার ব্যবধানেই জোড়া ঝটকা তৃণমূলে। বনগাঁ উত্তরের তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস মঙ্গলবার মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়র হাত ধরে যোগদান করলেন গেরুয়া শিবিরে। ফলে তৃণমূলে অবিরত রক্তক্ষরণ চলছে। আর এই দলবদলের নেপথ্যে একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়।

মুকুল খেল, আরও এক তৃণমূল বিধায়ক নাম লেখালেন বিজেপিতে

সুনীল সিংয়ের যোগদানের পরই অর্জুন সিং কটাক্ষ করেছিলেন দিদিমণির বাজার শেষ। ৬ মাসের মধ্যে ভেঙে পড়বে রাজ্যের তৃণমূল সরকার। তৃণমূলের নাম ও নিশান কিছুই থাকবে না বাংলায়। তারপরই ফের উত্তর ২৪ পরগনা জেলার আর এক বিধায়ক বিশ্বজিৎ দাস বিজেপিতে যোগ দিলেন।

লোকসভা ভোটের পর থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে দলবদলের খবর বড্ড ক্লিসে হয়ে গিয়েছে। এদিন নেতাজি ইন্ডোরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার ছেড়েছিলেন, যাঁরা চলে যেতে চান তাঁরা তাড়াতাড়ি চলে যান। দরজা খোলা আছে। তিনি বলেন, এক জন চলে গেলে তিনি ৫০০ জনকে তৈরি করবেন।

আর এর অদ্যবধি পরেই বিশ্বজিৎ দাসের যোগদানের সম্ভাবনা। তিনি বনগাঁ পুরসভায় ১২ জন কাউন্সিলর নিযে দল ছাড়েন। ফলে বনগাঁ পুরসভাও তৃণমূলের হাতছাড়া হয়ে যেতে বসেছে। এভাবেই এক একজন বিধায়ক দল ছাড়ছেন, এক একটা পুরসভা হাতছাড়া হচ্ছে কাউন্সিলরদের দলত্যাগে। তবে এই ভাঙ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে শঙ্কিত নন, তাও জানিয়ে দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+