বিশ্ববাংলায় হাওয়া গরম, মমতা-অভিষেককে সত্য-মিথ্যার জালে ফেললেন মুকুল, পাল্টা পার্থর

মুকুল রায় এদিন তীব্র কটাক্ষে প্রশ্ন তুলে বলেন, তাহলে সত্যি কথাটা কে বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় না তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়?

বিশ্ববাংলা বিতর্কে ফের গলা চড়ালেন মুকুল রায়। বৃহস্পতিবারও বিশ্ববাংলার 'লোগো' বিতর্কে বিজেপি অফিসে সাংবাদিক সম্মেলনে একাধিক প্রশ্ন তুললেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া মুকুল রায়। এবার 'লোগো'-র মালিকানা বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক জড়িয়ে দিলেন সত্য-মিথ্যার প্যাঁচে। মুকুল রায়ের অভিযোগ, বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন ২০১৩ সালে তিনি 'বিশ্ববাংলার' লোগো-র মালিকানা রাজ্য সরকারকে দিয়ে দিয়েছেন। অথচ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার আদালতে মুকুল রায়ের বিরুদ্ধে যে মামলা করেছেন তাতে তিনি স্পষ্ট লিখেছেন ২০১৩ সালেই তিনি তাঁর পিসি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোরপাধ্যায়ের পরামর্শে 'বিশ্ববাংলা' লোগোর রেজিস্ট্রেশনের মালিকানার জন্য সরকারের কাছে আবেদন করেছিলেন।

বিশ্ববাংলায় হাওয়া গরম, মমতা-অভিষেক জড়ালেন সত্য-মিথ্যার জালে ফেললেন মুকুল, পাল্টা পার্থর

মুকুল রায় এদিন তীব্র কটাক্ষে প্রশ্ন তুলে বলেন, তাহলে সত্যি কথাটা কে বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় না তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়? বিজেপি নেতার আরও অভিযোগ, 'বিশ্ববাংলা'-র সঙ্গে অভিষেককে জড়িয়ে তিনি কোনও কথা বলতে পারবেন না বলে আলিপুর আদালতের পাঠানো নোটিসে বলা হয়েছে। এই নোটিস তাঁর উপরে লাগু হয় না বলেও দাবি মুকুলের। তাঁর মতে, 'বিশ্ববাংলা'-র লোগোর মালিকানার বিষয়টি তিনি প্রকাশ্যে নিয়ে আসেন চলতি বছরের ১০ নভেম্বর। অথচ, এরপরই ১৩ নভেম্বর 'লোগো'-র মালিকানার আবেদন প্রত্যাহার করে নেন অভিষেক। সুতরাং, ১০ নভেম্বরও 'বিশ্ববাংলা'-র লোগা নিয়ে যে দুর্নীতির অভিযোগ তিনি সামনে এনেছিলেন তা সত্যি। এমনকী, বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যকেও এক্ষেত্রে হাতিয়ার করেন মুকুল রায়। তিনি বলেন, বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী 'বিশ্ববাংলা'-র লোগো-র মালিকানা নিয়ে সত্যি কথা বললেন, না আলিপুরদুয়ার আদালতে অভিষেক তাঁর মামলার আবেদনপত্রে সত্যি কথা বলেছেন? এটা আগে পরিস্কার হওয়া উচিত বলে মনে করেন মুকুল। আর তাই 'বিশ্ববাংলা' নিয়ে আদালতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও তিনি মন্তব্য করতে পারেন বলেই দাবি তাঁর।

এদিন সাংবাদিক সম্মেলনে একটি সরকারি কাগজ বের করে মুকুল রায় দাবি করেন এখানেই পরিস্কার করে লেখা আছে ২০১৩ সালের ২৬ নভেম্বর 'বিশ্ববাংলা' লোগো-র জন্য আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী, ইন্ডিয়ান ট্রেড মার্ক জানার্লেও চলতি বছরের মে মাসে 'বিশ্ববাংলা'-র লোগোর মালিক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখানো হয়েছে বলেও এদিন দাবি করেন মুকুল।

এদিকে, এই অভিযোগের সরাসরি প্রত্যুত্তর না দিলেও তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, সত্য কি মিথ্যা প্রমাণ করার দায় ওনার। এটা কোনওভাবেই তৃণমূলের দায়িত্ব নয়। অভিযোগ করারা সময় যে কাগজগুলো দেখিয়েছিলেন সেগুলি কোথায় গেল। এদিন ফের কাঁচড়া ও চাটনি বলেও মুকুল-কে কটাক্ষ করেন পার্থ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+