উত্তর প্রদেশের সঙ্গে রাজ্যের তুলনা করে অপেক্ষার পরামর্শ! নতুন দায়িত্ব তিনি দারুন খুশি, বললেন মুকুল
উত্তর প্রদেশের সঙ্গে রাজ্যের তুলনা টানলেন মুকুল রায়(mukul roy)। যোগী রাজ্যে হাথরসে(Hathras) তৃণমূলকে বাধা দেওয়া প্রসঙ্গে মুকুল রায় বলেন, পশ্চিমবঙ্গের আটকানো হয়। ফলে এটা নতুন কোনও ঘটনা নয়। অন্যদ
উত্তর প্রদেশের সঙ্গে রাজ্যের তুলনা টানলেন মুকুল রায়(mukul roy)। যোগী রাজ্যে হাথরসে(Hathras) তৃণমূলকে বাধা দেওয়া প্রসঙ্গে মুকুল রায় বলেন, পশ্চিমবঙ্গের আটকানো হয়। ফলে এটা নতুন কোনও ঘটনা নয়। অন্যদিকে দলের(BJP) কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে যে দায়িত্ব দিয়েছে, তাতে তিনি খুশি বলে মন্তব্য করেছেন মুকুল রায়।

উত্তর প্রদেশের সঙ্গে রাজ্যের তুলনা মুকুলের
উত্তর প্রদেশের সঙ্গে রাজ্যের তুলনা টানলেন বিজেপির সর্বভারতী সহ সভাপতি মুকুল রায়। শুক্রবার দিল্লি থেকে ফেরার সময় কলকাতা বিমানবন্দরে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, উত্তরপ্রদেশে তৃণমূলের প্রতিনিধি দলকে আটকানো হয়েছে। এব্যাপারে তিনি বলেন, এটা সবাই পশ্চিমবঙ্গে দেখতে অভ্যস্থ। সারা পশ্চিমবঙ্গে কোথাও কোনও রাজনৈতিক দল গেলে, কীভাবে আটকানো হয়, সবাই দেখেছেন। ফলে এটা নতুন কোনও ঘটনা নয়।

দলিতদের সঙ্গে অন্যায় হলে বিজেপি আছে
উত্তর প্রদেশে দলিত তরুণীকে গণধর্ষণ এবং পরবর্তী সময়ে তাঁর মৃত্যু প্রসঙ্গে মুকুল রায় বলেন, দলিতদের সঙ্গে অন্যায় হলে বিজেপি আছে। তিনি বলেন. অপেক্ষা করুন, ভরসা রাখুন, দেখুন কী ব্যবস্থা নেওয়া হয়।

প্রসঙ্গ পশ্চিমবঙ্গের নির্বাচনের দায়িত্ব
তাঁকে প্রশান করা হয়েছিল, পশ্চিমবঙ্গের নির্বাচনের দায়িত্ব, তাঁর কাধে তুলে দেওয়া হচ্ছে। এব্যাপারে মুকুল রায় বলেন, তিনি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। ফলে কোনও না কোনও রাজ্যের দায়িত্ব দেওয়া হয়ে থাকে। এরমধ্যে নতুন কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।

খুশি মুকুল রায়
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে জাতীয় সহ সভাপতির দায়িত্ব দিয়েছে। এব্যাপারে মুকুল রায় বলেন, এরকম সম্মান ভারতের সর্ববৃহৎ রাজনৈতিক দল, তাঁকে ৩ বছরেই সহ সভাপতি করেছে। এই সিদ্ধান্তে তিনি দারুন খুশি, মন্তব্যে করেছেন মুকুল রায়।












Click it and Unblock the Notifications