প্রায় চার বছর পরে প্রত্যাবর্তন, সপুত্র তৃণমূলে ফিরলেন মুকুল রায়

তৃণমূলে প্রত্যাবর্তন, তৃণমূল ভবনে সপুত্র ঘরে ফিরলেন মুকুল রায়

সব জল্পনার অবসান। অবশেষে তৃণমূল ভবনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মুকুল রায়। তার সঙ্গে যোগ দিলেন তাঁর ছেলে শুভ্রাংশু রায়। আবার নিজের পুরনো ঘরেই ফিরলেন মুকুল রায়। তবে কোন পদে তাঁকে নিয়োগ করা হবে তা নিয়ে জল্পনা রয়েছে। মনে করা হচ্ছে মূলত ২০২৪-কে টার্গেট করেই মুকুল রায়কে ফেরানো হল।

 ফিরলেন মুকুল

ফিরলেন মুকুল

অবশেষে প্রত্যাবর্তন। ঘরে ফিরল ঘরের ছেলে। অনেকটা সেই মেজাজেই তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেই তৃণমূল কংগ্রেসে যোগ দিেলন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। সঙ্গে ছিলেন তাঁর ছেলে শুভ্রাংশু রায়ও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে উত্তরীয় পরেন মুকুল এবং শুভ্রাংশ। যে পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায় সেই পদে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বসানো হয়েছে অভিষেককে।

 কষ্টে ছিলেন মুকুল

কষ্টে ছিলেন মুকুল

বিজেপিতে গিয়ে ভাল ছিলেন না মুকুল। সাংবাদিক বৈঠকে মমতা দাবি করেছেন বিজেপি করা যায় না। সেখানে যাঁরা গেছে তারা বলতে পারবে কী কঠিন পরিস্থিতির মধ্যে থাকতে হয় তাঁদের। মুকুলও থাকতে পারছিল না। সেটা বোঝাই যাচ্ছিল। শরীর খারাপ হয়ে গিয়েছিল। মুখে কিছু বলতে পারছিল না কিন্তু আমি বুঝতে পেরেছি। আর ওল্ড ইজ অনওয়েজ গোল্ড।

মুকুলের বার্তা

মুকুলের বার্তা

বিজেপিতে যোগ দিয়েই মুকুল রায় সাংবাদিকদের বলেন, পুরনো আঙিনায় আবার ফিরে এলাম। আবার নতুন নতুন ছেলেদের সঙ্গে কাজ করব। বাংলা আবার নিজের জায়গায় ফিরবে। সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা আবার তার নিজের আসন ফিরে পাবে। তবে কেন তিনি বিজেপিতে থাকতে পারলেন না তার ব্যাখ্যা দেননি। সেটা লিখিত আকারে তিনি জানাবেন বলে জানিয়েছেন।

বিজেপিতে মুকুল পুত্র

বিজেপিতে মুকুল পুত্র

এদিন বিজেপিতে যোগ দিয়েছেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ও। শুভ্রাংশুকে সঙ্গে নিয়েই তৃণমূল ভবনে গিয়েছিলেন মুকুল রায়। সাংবাদিক বৈঠকে ঠিক অভিষেকের পিছনেই বসেছিলেন শুভ্রাংশু। কয়েরদিন আগে মুকুল রায়ের স্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি বলেছিলেন বিপদের সময় কে কাছের সেটা বোঝা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+