বিজেপি না নতুন দল, তৃণমূলের বিরুদ্ধে অঙ্ক মেলাতে গিয়ে সিদ্ধান্ত শিকেয় মুকুলের

অধিকাংশেরই মত নতুন দল গড়লেই অনেক বেশি লাভবান হবেন মুকুল রায়। সেক্ষেত্রে তৃণমূল বা কংগ্রেস ছেড়ে অনেকেরই মুকুল শিবিরে আসার পথ সহজ হবে।

কী করবেন মুকুল রায়? ধন্দ রেখেই দিল্লি চললেন তিনি। লক্ষ্মীপুজোর দিন তাঁর সম্ভাব্য অবস্থান স্পষ্ট করেননি। আশা করা হচ্ছে দিল্লি সফর সাঙ্গ করেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন। বিজেপি না নতুন দল সেই প্রশ্ন এখনও ঝুলিয়েই রেখে দিয়েছেন 'চাণক্য'। আসলে মুকুল রায় নিজেও এখন ধোঁয়াশায় রয়েছেন। সিদ্ধান্ত নিতে পারছেন না- কোন পথে যাওয়া ঠিক হবে তাঁর!

মূল প্রশ্ন- তিনি কত জনকে ভাঙাতে পারবেন তৃণমূল থেকে। সেখানেই আটকে তাঁর আগামীদিনের চলার পথ স্থির করার বিষয়টি। বিশ্বস্ত সূত্রের খবর মুকুল রায়ের অনুগামীরা চাইছেন না তিনি বিজেপিতে যান। তাঁদের অধিকাংশেরই মত নতুন দল গড়লেই অনেক বেশি লাভবান হবেন মুকুল রায়। সেক্ষেত্রে তৃণমূল বা কংগ্রেস ছেড়ে অনেকেরই মুকুল শিবিরে আসার পথ সহজ হবে।

 তৃণমূলের বিরুদ্ধে অঙ্ক মেলাতে গিয়ে সিদ্ধান্ত শিকেয় মুকুলের

এই অবস্থায় ক্রমশ জটিল হচ্ছে মুকুল রায়ের সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি। মুকুল রায় যতই বিজেপিকে অ-সাম্প্রদায়িক বলে সার্টিফিকেট দিন না কেন, এতদিন সাম্প্রদায়িকতার প্রশ্নে তিনিই সবথেকে বেশি সরব ছিলেন বিজেপির বিরুদ্ধে, তা কেউ এত সহজে ভুলে যাবেন না। তার পর মুকুল রায় বিজেপির দিকে বেশি ঝুঁকতেই, তাঁর সঙ্গে থাকা তৃণমূলের সংখ্যালঘু নেতারা বেঁকে বসেছেন এখন থেকেই। বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি অনুগামীদেরও হারাতে পারেন এমন আশঙ্কাও থাকছে।

এমনকী তৃণমূলের যে সমস্ত সাংসদ ও বিধায়ক মুকুল রায়ের সঙ্গে আসতে পারেন বলে জানা যাচ্ছিল, তাঁদের অধিকাংশই বিজেপির ব্যাপারে নাক উঁচিয়ে সরে গিয়েছেন। তাঁদেরও মত, মুকুল রায় নতুন দল গড়লেই ভালো করবেন। এই কথা তাঁরা মুকুল রায়কে বুঝিয়েও দিয়েছেন। মুকুলের হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নেতাদেরও একই মত। তাঁরাও চান মুকুল রায় নতুন দল গড়ুন। তবেই তৃণমূলকে উচিত শিক্ষা দেওয়া যাবে।

অঙ্ক বলছে, মুকুল রায় আলাদা দল গড়লে অনেক বেশি সংখ্যক সাংসদ-বিধায়ককে ভাঙাতে পারতেন। কিন্তু বিজেপিতে গেলে তাঁদের এক-তৃতীয়াংশও মুকুল রায়ের সঙ্গে আসবেন কি না সন্দেহ। সেক্ষেত্রে মুকুল রায় যদি নতুন দল গড়ে এনডিএ-র সঙ্গে পরবর্তী সময়ে জোটে যান তৃণমূল কংগ্রেস অনেক বেশি বিপাকে পড়তে পারে।

সেই কারণেই জটিল অঙ্কে বাঁধা পড়ে আছেন বর্তমান রাজ্য রাজনীতির 'কৌটিল্য'। সমীকরণ মেলাতে গিয়ে হাঁসফাঁস খেতে হচ্ছে তাঁকেও। তার উপর রয়েছে সারদা-নারদের খাঁড়া। রাজনৈতিক মহলের মত, ওই সারদা-নারদের কারণেও তিনি অনেকটাই ঝুঁকে রয়েছেন বিজেপির দিকে। কেননা এখনও তিনি সারদা-নারদের কলঙ্ক মুক্ত নন। এই অবস্থায় সরাসরি বিজেপিতে যাওয়া অনেক বেশি স্বস্তির হবে বলেই মনে করছেন তিনি। গা বাঁচাতেই তাঁর বিজেপির দিকে পা বাড়ানো। তবে এখনও লাভ-ক্ষতির কঠিন অঙ্ক মেলানোর চেষ্টা করে চলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+