তৃণমূলকে ভাঙার যাবতীয় পরিকল্পনা সারা মুকুলের! টার্গেটে মমতার ব্রিগেড সভা

দিল্লির রামলীলা ময়দানে বঙ্গ বিজেপির মুখ হয়ে উঠেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম হুঁশিয়ারি দিলেনে মুকুল রায়। জাতীয় কর্মসমিতির বৈঠকে নব-উত্থানের পর মুকুল রায় হুঁশিয়ারি দিলেন বাংলায় পরিবর্তনের।

দিল্লির রামলীলা ময়দানে বঙ্গ বিজেপির মুখ হয়ে উঠেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম হুঁশিয়ারি দিলেনে মুকুল রায়। জাতীয় কর্মসমিতির বৈঠকে নব-উত্থানের পর মুকুল রায় হুঁশিয়ারি দিলেন বাংলায় পরিবর্তনের। একইসঙ্গে তিনি আভাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডের দিনেই মোক্ষম আঘাতটা দেবেন তিনি।

১৯-এর ব্রিগেডকে চ্যালেঞ্জ মুকুলের

১৯-এর ব্রিগেডকে চ্যালেঞ্জ মুকুলের

১৯-এর ব্রিগেডের সমস্ত লাইমলাইট তিনি কেড়ে নিতে চান মমতার কাছ থেকে। এমনই এক ধামাকা ঘটানোর ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি। দিল্লির রামলীলা ময়দানের মঞ্চে ওঠার ডাক পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে ফালাফালা করে দেওয়ার লক্ষ্য নিয়ে দিলেন বিশেষ বার্তা।

পঞ্চায়েত বার্তায় নিশানা

তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের নামে প্রহসন হয়েছে। কোনও প্রার্থী দিতে দেওয়া হয়নি। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপর্ব থেকে শুরু করে পঞ্চায়েত গঠন পর্ব পর্যন্ত শ-খানেক লোকের মৃত্যু হয়েছে। গণতন্ত্র বিপন্ন। তাই রাজ্যে পরিবর্তন আনতে হবে। আর সেই পরিবর্তন আনতে এককালে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের মুখে নেত্রীকে হারানোর ডাক।

অপেক্ষায় বড় নাম

অপেক্ষায় বড় নাম

মমতার প্রচারের আলো কেড়ে নেওয়াই এখন মূল লক্ষ্য মুকুলের। সেইজন্য ১৯ জানুয়ারিকেই টার্গেট করেছেন তিনি। ইতিমধ্যেই তৃণমূলের সাংসদ সৌমিত্র খাঁ যোগ দিয়েছেন বিজেপিতে। আরও বড় নাম অপেক্ষা করে রয়েছে বলে আভাস মিলেছে বিজেপি সূত্রে।

নাম নিয়ে চর্চা

নাম নিয়ে চর্চা

বিজেপি সূত্রে খবর, দিল্লিতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন বেশ কয়েকজন নেতা-নেত্রী। তাঁরা কারা, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জল্পনা চলছে। জোর চর্চা অনেক নাম নিয়ে। কিন্তু এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন মুকুল রায়। তিনি বলছেন, সময় এলেই জানতে পারবেন সব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+