ভোটে জিতলে স্মার্টফোন ভেট! মুকুলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের

ভোটে জেতালে ভেট দেবেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর এই ভেটদানের আশ্বাসে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে থানায় এফআইআর মুকুল রায়ের বিরুদ্ধে।

ভোটে জেতালে ভেট দেবেন বিজেপি নেতা মুকুল রায়। জলপাইগুড়িতে নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন মুকুল রায়। তাঁর এই ভেটদানের আশ্বাসে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে অভিযোগ উঠল মুকুল রায়ের বিরুদ্ধে। শুধু অভিযোগেই শেষ নয়, জলপাইগুড়ি থানায় মুকুল রায়ের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। জেলা পরিষদের তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র রায় অভিযোগ দায়ের করেছেন মুকুল রায়ের বিরুদ্ধে।

ভোটে জিতলে স্মার্টফোন ভেট! মুকুলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের

শুক্রবার জলপাইগুড়িতে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সভায় মুকুল রায় বলেন, জেলা পরিষদ জেতালে যুবক-যুবতীদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া হবে। আমাদের সরকার চাইছে ক্যাশলেস ট্রানজাকশন। তাই সকলের স্মার্টফোন দরকার। প্রত্যেক যুবক-যুবতীকে আমরা স্মার্টফোন দেব।

শুধু জলপাইগুড়িতেই নয়, এর আগে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ত্রিপুরা-মডেল প্রয়োগ করে একই বক্তব্য রাখেন মুকুল রায়। তিনি সেদিনও স্মার্টফোন তুলে দেওয়ার কথা বলেছিলেন যুবক-যুবতীদের হাতে। আবারও সেই কথার পুনরাবৃত্তি করে ভোটের আগে বিধিভঙ্গ করে বসলেন। জেলার যুবক-যুবতীদের স্মার্টফোনের ভেট দেওয়ার কথা ঘোষণায় থানায় অভিযোগ দায়ের হল মুকুলের বিরুদ্ধে।

মুকুল রায় ভোটের ভেট দেওয়ার প্ররোচনা দিচ্ছেন বলে অভিযোগ দায়ের হয় জলপাইগুড়ি থানায়। তৃণমূলের জেলা পরিষদপ্রার্থী বিধানচন্দ্র রায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ পাওয়ার পর পুলিশ মুকুল রায়ের বক্তব্যের ভিডিও ক্লিপিংস খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+