মুকুলের ভাবগতিক নিয়ে ফের জল্পনা, ঘনিষ্ঠরা ফিরতে শুরু করেছেন তৃণমূলে
মমতা ডাক দেওয়ার পর একে একে ঘরে ফিরছেন দলছুটরা। ইতিমধ্যেই বিপ্লব মিত্র, প্রশান্ত মিত্র, হুমায়ুন কবীর-রা ফিরেছেন তৃণমূলে। সম্প্রতি তৃণমূলে ফিরেছেন বিষ্ণুপুরের বিধায়ক তুষারকা্ন্তি ভট্টাচার্যও।
মমতা ডাক দেওয়ার পর একে একে ঘরে ফিরছেন দলছুটরা। ইতিমধ্যেই বিপ্লব মিত্র, প্রশান্ত মিত্র, হুমায়ুন কবীর-রা ফিরেছেন তৃণমূলে। সম্প্রতি তৃণমূলে ফিরেছেন বিষ্ণুপুরের বিধায়ক তুষারকা্ন্তি ভট্টাচার্যও। বিজেপিতে মোহভঙ্গ হয়ে পুরনো দলে ফিরে আসার ঘটনাতেও মুকুল রায়কে নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কেন মুকুল অনুগামীরাই দল ছাড়ছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মমতার ফিরে আসার ডাক শুনে
২০২১ বিধানসভা নির্বাচনের আগে পুরনো সঙ্গীদের ফিরে পেতে মরিয়া তৃণমূল কংগ্রেস। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে থেকে যে শক্তিক্ষয় হয়েছে তৃণমূলের, তা অবিলম্বে মেটাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই একুশে জুলায়ের ভার্চুয়াল সভা থেকে তিনি ফিরে আসার ডাক দিয়েছিলেন দলত্যাগীদের।

হেভিওয়েট নেতাদের ঘরওয়াপসি তৃণমূলে
আর নেত্রীর সেই ডাককে শিরোধার্য করে তৃণমূল ফিরে এসেছিলেন হেভিওয়েট বিধায়ক-নেতারা। অনেক নেতা-কর্মী তো লাইন লাগিয়েই দিয়েছেন। তাঁরা ছাড়াও হেভিওয়েট নেতাদের ঘরওয়াপসি ঘটছে। ফলে তৃণমূল শক্তি বাড়াচ্ছে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে। প্রশান্ত কিশোর ও তাঁর টিম তৃণমূল সুপ্রিমোর বার্তাকে সত্য প্রমাণিত করতে অভিযানে নেমেছেন।

তৃণমূলে যোগ বাঁকুড়া বিষ্ণুপুরের বিধায়কের
শুক্রবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাঁকুড়া বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য। তৃণমূলের তরফে তাঁকে ফের দলে স্বাগত জানানো হয়েছে। দলের চেয়ারম্যান, সভাপতি, কো-অর্ডিনেটররা তাঁকে সংবর্ধনায় ভরিয়ে দিয়েছেন। তাঁর বিজেপি ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে ফিরে আসা স্বস্তি দিয়েছে বাঁকুড়া তৃণমূলকে।

মুকুল ঘনিষ্ঠরা তৃণমূলের পথে, প্রশ্ন
এক বছরের মধ্যে অন্য দল থেকে আসা নেতা-নেত্রীদের মধ্যে এই মোহভঙ্গ চাপে রেখেছে বিজেপিকে। বিজেপি এখন পর্যন্ত ভাঙন ঠেকাতে ব্যর্থ। এই ঘটনায় বিজেপির অন্দরে জোর চাপানউতোর শুরু হয়েছে। পাল্টা দোষারোপ শুরু হয়েছে বিজেপিতে। আর এই ঘটনায় নয়া মাত্রা যোগ করেছে মুকুল রায়ের ভূমিকা।

বিপ্লব ও তুষার- উভয়েই মুকুল-ঘনিষ্ঠ
বিপ্লব ও তুষার- উভয়েই মুকুল-ঘনিষ্ঠ। মুকুলের অঙ্গুলিহেলনেই তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন। কিন্তু এক বছরের মধ্যেই গাঁটছড়া ছিন্ন করে তাঁরা ফের ফিরে গেলেন তৃণমূল। সম্প্রতি মুকুল রায়ের তৃণমূলে ফেরা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। মানুষের কৌতুহলও ছিল তা নিয়ে। শেষপর্যন্ত মুকুল রায় সাংবাদিক বৈঠক করে বলতে বাধ্য হন তিনি বিজেপিই রয়েছেন।

মুকুল রায়ের ভাবগতিক নিয়ে জল্পনা
বর্তমানে মুকুল রায়ের ঘনিষ্ঠ দুই নেতার ঘরওয়াপসি নিয়ে বিজেপিতে শুরু হয়েছে সন্দেহের বাতাবরণ। মুকুল রায়ের ভাবগতিক নিয়ে জল্পনা ফের বেড়েছে। আর অস্বস্তি বেড়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন, আমি জানি দিলীপবাবু এখনও বিজেপিতে আছেন।












Click it and Unblock the Notifications