মুকুল এখন ‘সু-পরামর্শ’ দিচ্ছেন প্রাক্তন নেত্রী মমতাকে! রাজ্য-রাজনীতিতে তীব্র জল্পনা

মুকুল এখন ‘সু-পরামর্শ’ দিচ্ছেন প্রাক্তন নেত্রী মমতাকে! রাজ্য-রাজনীতিতে তীব্র জল্পনা

বাংলাকে পিছু ছাড়েনি করোনার সংক্রমণ। তাতে আবার মরার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে সুপার সাইক্লান আম্ফানের হানা। এই আবহে করোনা মোকাবিলা নিয়ে প্রথম থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করে আসছেন বিজেপির দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সায়ন্তন বসুরা। কিন্তু আশ্চর্যজনকভাবে নীরব ছিলেন তৃণমূলের মুকুল রায়।

প্রাক্তন নেত্রীকে সু-পরামর্শ প্রাক্তন ‘চাণক্যে’র

প্রাক্তন নেত্রীকে সু-পরামর্শ প্রাক্তন ‘চাণক্যে’র

তৃণমূলের প্রাক্তন ‘চাণক্য' এখন বিজেপিতে। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তিনি পান থেকে চুন খসলে রেয়াত করেন না তাঁর প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এবার যেন তিনি অনেকাই নিশ্চল। মাঝ দু-চারদিন একটু সরব হলেও, সম্প্রতি তিনি তাঁর প্রাক্তন নেত্রীকে সু-পরামর্শ দিয়েছেন। করোনা মোকাবিলায় কোন পথে লড়তে হবে পরামর্শ দিচ্ছেন মুকুল রায়।

হঠাৎ নরম সুর, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন

হঠাৎ নরম সুর, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন

মুকুল রায় এদিন আক্রমণাত্মক সুরে নয়, নরম সুরেই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন যে, করোনার বিরুদ্ধে লড়াইটা একা করা যাবে না, সবাইকে নিয়ে এই লড়াই করতে হবে। মমতা একা সব কিছু করে দেবেন বলে ভাবছেন, তা সম্ভব নয়, আপনি যদি সবাইকে নিয়ে করোনা মোকাবিলায় ঝাঁপান তাহলে অনেক সুরাহা মিলবে।

যাতে সর্বদিক দিয়েই ভালো হয় বাংলার

যাতে সর্বদিক দিয়েই ভালো হয় বাংলার

করোনার সংক্রমণ থেকে রেহাই পাওয়ার দিশা দেখালেন মুকুল রায়। সেইসঙ্গে রাজ্যে দাবি নিয়ে কেন্দ্রের কাছে তদ্বির করাও অনেক সহজ হবে বলে তিনি প্রকারান্তরে আশ্বাস দিলেন। তিনি তাঁর কথাতে কেন্দ্র-রাজ্য সম্পর্ক স্বাভাবিক করার বার্তাও দেন। তা হলে সর্বদিক দিয়েই ভালো হবে পশ্চিমবঙ্গের।

বিরোধিতা ভুলে সখ্যতার বার্তা মুকুলের

বিরোধিতা ভুলে সখ্যতার বার্তা মুকুলের

করোনা পরিস্থিতিতে যেভাবে রাজ্যের গতিপ্রকৃতি এগিয়েছে, যেভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েছে শাসক-বিরোধী পক্ষ, তা রাজ্যের পক্ষে সুখকর ছিল না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধিতা ভুলে সখ্যতার বার্তা দিয়ে রাজ্য রাজনীতিতে এক মোক্ষিম চাল দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+