মুকুল রায় জল্পনার পারদ চড়ালেন শুভেন্দু অধিকারীকে নিয়ে, প্রচ্ছন্ন হুঁশিয়ারি প্রশান্ত কিশোরকে

মুকুল রায় শুভেন্দুকে নিয়ে জল্পনার পারদ চড়ালেন, প্রচ্ছন্ন হুঁশিয়ারি প্রশান্ত কিশোরকে

মুকুল রায়ের বিজয়রথ একাই থামিয়ে দিয়েছিলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর। তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে তিনি মুকুলের তৃণমূল ভাঙার খেলা বন্ধ করে দেন। উল্টো স্রোত বইয়ে দেন নিখুঁত পরিকল্পনায়। কিন্তু বঙ্গ রাজনীতির চাণক্য হয়ে ওঠা মুকুল রায় এত সহজে ছাড়ার পাত্র নন। তাই সুযোগ পেয়েই ফোঁস করে উঠলেন তিনি। দিলেন প্রচ্ছন্ন হুঁশিয়ারি।

মুকুলকে নিয়ে জল্পনা, হাত ছিল পিকের!

মুকুলকে নিয়ে জল্পনা, হাত ছিল পিকের!

একুশে জুলাইয়ের মঞ্চে মুকুল রায় ফের তৃণমূলে যোগ দেবেন কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। জল্পনা তৈরি হয়েছিল শুভ্রাংশু রায় ও অর্জুন সিংকে নিয়ে। কিন্তু অর্জুন সিং হুঁশিয়ারি দিয়েছেন, এইসব রটনার নেপথ্যে রয়েছে প্রশান্ত কিশোরের হাত। তিনিই পরিকল্পিতভাবে এসব রটিয়ে নিষ্ক্রিয় কের দেওয়ার চেষ্টা চালাচ্ছেন মুকুল রায়কে।

মুকুল রায়কে নিয়ে জল্পনা তবু থামেনি

মুকুল রায়কে নিয়ে জল্পনা তবু থামেনি

কিন্তু তারপরও থামেনি মুকুল রায়কে নিয়ে জল্পনা। এমনকী মুকুল রায়ের সাংবাদিক বৈঠকের পরও তা জিইয়ে ছিল। কুণাল ঘোষ আসরে নেমে মুকুল রায়ের তৃণমূলের ফেরার গুঞ্জনে নানা ইন্ধন দিতে শুরু করেন আবার। তা নিয়ে দিলীপ ঘোষও স্পষ্ট বার্তা দিয়েছেন। এবার মুকুল রায় তাঁর পুরনো ফর্মে ফিরে প্রত্যাঘাত করলেন।

কৈলাশের বৈঠকের পর মুকুলের ভূমিকা

কৈলাশের বৈঠকের পর মুকুলের ভূমিকা

কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠকের পর মুকুল রায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন শুভেন্দু অধিকারীকে নিয়ে। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রশান্ত কিশোরকে তিনি বুঝিয়ে দেন, এখনও অনেক খেলা বাকি। তিনি সঠিক সময়ে হাল ধরবেন এবং তৃণমূলকে চুরমার করে দেবেন। শুভেন্দু অধিকারীকে নিয়ে তিনি প্রশ্ন এমনভাবে এড়ালেন যে, জল্পনার পারদ চড়তে বাধ্য।

শুভেন্দুকে নিয়ে তাৎপর্যপূর্ণ জবাব মুকুলের

শুভেন্দুকে নিয়ে তাৎপর্যপূর্ণ জবাব মুকুলের

শুভেন্দু কি বিজেপিতে আসছেন? প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। সেই সময় মুকুল রায় বলেন, আর কোনও প্রশ্ন নেই। শুভেন্দুর নামে এলাকায় পোস্টার পড়েছে। তাঁকে তৃণমূল নেতা নয়, সমাজসেবী হিসেবে দেখানো হয়েছে। দেখানো হয়েছে বাংলার মুক্তিসূর্য হিসেবে, গরিবের ত্রাতা হিসেবে। সেই প্রসঙ্গও এড়িয়ে তিনি বলেছে্ন, সবথেকে ভালো হয় এই প্রশ্ন যদি আপনারা শুভেন্দুকে করতেন।

মুকুল সক্রিয় হলে পিকের চাপ বাড়বে

মুকুল সক্রিয় হলে পিকের চাপ বাড়বে

মুকুল বোঝাতে চেয়েছেন, তিনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন। সময় হলে তিনি তা করবেন। এখন দেখার তিনি বিজেপিতে সক্রিয় হন কি না। কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে এদিন বৈঠকের পর তেমন ইঙ্গিত অবশ্য মিলেছে। পুরনো জুটি ফের খেলা শুরু করলে প্রশান্ত কিশোরের চাপ কিন্তু বাড়বে আরও!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+