মুকুলের মৌনতায় একুশের আগে বাড়ছে জল্পনা! বড় চমকের অপেক্ষা বাংলার রাজনীতিতে

মুকুলের মৌনতায় একুশের আগে ফের জল্পনা বাড়ছে! বড় চমকের অপেক্ষায় অনুগামীরা

মুকুল রায় দীর্ঘদিন থেকেই মৌনীব্রত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। করোনা পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে তিনি সেভাবে প্রকাশ্যেও আসেননি। আর তৃণমূলের বিরুদ্ধে আগের মতো ক্ষুরধার আক্রমণও শানাননি। তাতেই জল্পনার পারদ ফের চড়তে শুরু করেছে। মুকুল রায় কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নীরব? তবে কি মুকুলের অন্য কোনও পরিকল্পনা রয়েছে?

মুকুল রায় হঠাৎ নীরব কেন?

মুকুল রায় হঠাৎ নীরব কেন?

মুকুল রায় ২০ বছরের সম্পর্ক ছিন্ন করে তৃণমূলে যোগ দেওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। তিনি ধর্মতলার সভা থেকে বোমা ফাটিয়েছিলেন। তৃণমূলের অনেক কীর্তি তিনি ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন। তারপর একের পর এক অনুগামীদের ভাঙিয়ে আনা তো ছিলই!

মুকুল কি খানিক গুটিয়ে রেখেছেন?

মুকুল কি খানিক গুটিয়ে রেখেছেন?

২০১৯-এর আগে যতটা সক্রিয় ছিলেন মুকুল রায়, ২০২১-এর আগে তিনি যেন অনেটাই মৌনী! ২০১৯-এ তিনি বিজেপির পালে হাওয়া লাগিয়ে ১৮ জন প্রার্থীকে জিতিয়ে সংসদে পাঠানোয় সহায়তা করেছিলেন। কিন্তু এত কিছুর পরও তিনি বিজেপিতে সেভাবে গুরুত্ব পাননি মুকুল রায়। তাই কি তিনি এবার খানিক গুটিয়ে রেখেছেন?

মুকুল মমতার বিরুদ্ধে হঠাৎ মৌনী

মুকুল মমতার বিরুদ্ধে হঠাৎ মৌনী

রাজনৈতিত মহলের একটা অংশের মধ্যে প্রশ্ন জেগেছে, যে মুকুল রায় কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়াতেন, সেই মুকুল রায়কে এখন সেভাবেসরব হতে দেখা যাচ্ছে না। বঙ্গ রাজনীতির চাণক্য হঠাৎই তাঁর প্রাক্তন নেত্রীর বিরুদ্ধে মৌনব্রত নিয়েছে। তাই একটা পক্ষ মনে করছে মুকুল রায় বিকল্প কোনও চিন্তা-ভাবনা করছেন।

পরিস্থিতি বুঝে থাবা বসাবেন মুকুল!

পরিস্থিতি বুঝে থাবা বসাবেন মুকুল!

আবার একটা পক্ষ মনে করছে, মুকুল রায় নীরব থেকেই কাজ করতে ভালোবাসেন। তিনি সময় এলেই ফোঁস করবেন। আবার থাবাও বসাবেন তাঁর পুরনো দল তৃণমূলের ঘাড়ে। মুকুল রায় এখন থেকেই ভাঁজছেন তাঁর পরিকল্পনা। তিনি মনোযোগ দিয়েই কাজ চালাচ্ছেন। পরিস্থিতি বুঝে সঠিক সময়ে পদক্ষেপ করবেন।

তৃণমূলের বিরুদ্ধেও প্রশ্ন এড়াচ্ছেন মুকুল

তৃণমূলের বিরুদ্ধেও প্রশ্ন এড়াচ্ছেন মুকুল

বিজেপি ইতিমধ্যেই ২০২১-এর লক্ষ্যে নেমে পড়েছে ময়দানে। তাঁরা বিভিন্ন কর্মসূচি নিচ্ছে। কিন্তু মুকুল রায় সেখানও সেভাবে সক্রিয় নন। তিনি গতানুগতিক পথ অবলম্বন করছেন। এমনকী তৃণমূলের বিরুদ্ধেও অনেক প্রশ্ন তিনি এড়িয়ে যাচ্ছেন। মুকুল-কৈলাশ সমীকরণও ২০১৯-এর পরবর্তী সময়ে সেভাবে দেখা যায়নি।

তৃণমূল-যোগ সমূলে উৎখাত মুকুলের

তৃণমূল-যোগ সমূলে উৎখাত মুকুলের

কিছুদিন আগেই মুকুল রায়ের তৃণমূল যোগ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি তৃণমূলের এক প্রাক্তন সাংসদের সঙ্গে বৈঠক করেছিলেন বলেও রটেছিল রাজ্য রাজনীতিতে। তারপর তিনি সমূলে সেইসব জল্পনা উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, তাঁর বিজেপি ছাড়ার কোনও প্রশ্নই নেই। মমতার সরকারকে ক্ষমতাচ্যুত করাই তাঁর লক্ষ্য।

মুকুলের সাম্প্রতিক পদক্ষেপে জল্পনা

মুকুলের সাম্প্রতিক পদক্ষেপে জল্পনা

সম্প্রতি আবার তাঁকে কেন্দ্রীয় পদ ও মন্ত্রিত্ব দেওয়া নিয়েও নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছিল। আদতে তার কিছুই হয়নি। রাজ্যেও তিনি পদহীন। রাজ্য কমিটিতে তাঁর কোনও স্থান নেই। আবার মুকুল রায় এরপর জানিয়ে ছিলেন, তিনি আর বিজেপির সদর দফতরে যাবেন না। তাতেও জল্পনার পারদ চড়েছিল ঊর্ধ্বে।

মুকুলের চমকের অপেক্ষা এখন

মুকুলের চমকের অপেক্ষা এখন

বিজেপিতে তাঁর অনুগামীরাও মনে করছে, মুকুল রায়কে নিয়ে ভাবার কোনও কারণ নেই। মুকুল রায় নীরব থেকেই কাজ করছেন। অপেক্ষা করুন, দেখবেন মুকুল রায় কী ভূমিকম্পটাই না ঘটায় রাজ্য রাজনীতিতে। তিনি এখন ২০২১-এর কৌশল নির্ধারণ করছেন। তাই মুকুলের চমকের অপেক্ষা এখন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+