মুকুল কেন দূরত্ব বাড়ালেন বিজেপির সঙ্গে, ‘মনের কথা’ খোলাখুলিই জানালেন অনুগামীরা

মুকুল কেন দূরত্ব বাড়ালেন বিজেপির সঙ্গে, ‘মনের কথা’ খোলাখুলিই জানালেন অনুগামীরা

মুকুল রায় কাঁচা কাজ করবেন না। তিনি পোড়খাওয়া রাজনীতিবিদ, ভাবনা-চিন্তা করেই তিনি সিদ্ধান্ত নেবেন। মুকুলের বিজেপি ত্যাগের জল্পনার মধ্যে এমনটাই মনে করছেন ঘনিষ্ঠরা। অনুগামীরা মনে করেন, তিনি বিজেপি ছাড়বেন না। তাহলে তিনি বিজেপির সঙ্গে দূরত্ব রেখে চলছেন কেন? কোথায় সমস্যা তাঁর।

বিজেপি মুকুলকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি

বিজেপি মুকুলকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি

মুকুল যদি বিজেপি ছাড়তে না চান তাহলে বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়ে চলছেন কেন? এ প্রশ্ন তো ওঠা স্বাভাবিক। তাঁর অনুগামীরা মনে করেন, মুকুল রায় বিজেপিতে স্বস্তিতে নেই। বিজেপি তাঁকে সঠিকভাবে ব্যবহার করেনি সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে। তাই বিজেপিরও ভরাডুবি হয়েছে, আর মুকুল রায়ও বিজেপির থেকে দূরত্ব রেখে চলতে শুরু করেছেন।

পঞ্চায়েত ও লোকসভায় সাফল্য আসে মুকুলের হাত ধরেই

পঞ্চায়েত ও লোকসভায় সাফল্য আসে মুকুলের হাত ধরেই

মুকুল রায় বিজেপিতে আসার পরই গেরুয়া শিবিরের বাড়বাড়ন্ত শুরু হয় বাংলায়। ২০১৭ সালের পর থেকেই ধীরে ধীরে পসার বৃদ্ধি করতে শুরু করে। তারপর দু-দুটি নির্বাচনে তিনি বিজেপিকে সাফল্য এনে দেন। বিজেপি তাঁকে দায়িত্ব দিয়েছিল, বিজেপির কেন্দ্রীয় নেতাদের আস্থার প্রতি সুবিচার করেই তিনি পঞ্চায়েত ও লোকসভায় সাফল্য এনে দেন।

বিজেপিতে সাফল্যের পরও যোগ্য সম্মান পাননি মুকুল

বিজেপিতে সাফল্যের পরও যোগ্য সম্মান পাননি মুকুল

মুকুল রায়ের অনুগামীদের অভিযোগ, মুকুল রায় বিজেপির হয়ে সাফল্য এনে দেওয়ার পরও যোগ্য সম্মান দেয়নি দল। তাঁকে সর্বভারতীয় সহ সভাপতি করা হয়েছে ঠিকই, কিন্তু ২০২১ বিধানসভা নির্বাচনে তাঁকে কোনও দায়িত্ব দেওয়া হয়নি। মুকুল রায়ের মতো দক্ষ সংগঠককে কাজে লাগাতেই ব্যর্থ হয়েছে বিজেপি।

মুকুল রায়ের মতো নেতাকে কাজে লাগাতে ব্যর্থ বিজেপি

মুকুল রায়ের মতো নেতাকে কাজে লাগাতে ব্যর্থ বিজেপি

মুকুল-অনুগামীরা মনে করেন, বিধানসভা নির্বাচনে এটাই হওয়ার ছিল। মুকুল রায়ের মতো নেতাকে যদি কাজে লাগাতে ব্যর্থ হয় বিজেপি, তাহলে এমন ফলই হতে চায়। সংগঠক হিসেবে কোনও মর্যাদাই পাননি মুকুল রায়। স্বাধীনভাবে কোনও কাজই তিনি করতে পারেননি। তাঁকে একটি আসনে প্রার্থী করে ভোট সংগঠনের যাবতীয় প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছিল।

বিজেপির সংস্কৃতিতে বেমানান, তৃণমূলে দুর্বলতা মুকুলের!

বিজেপির সংস্কৃতিতে বেমানান, তৃণমূলে দুর্বলতা মুকুলের!

রাজনৈতিক মহল মনে করে, মুকুল রায় বিজেপিতে গিয়ে বিজেপির সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে পারেননি। তবু তৃণমূল বিরোধিতায় তিনি বেছে নিয়েছিলেন বিজেপিকে। আর যে দল তিনি নিজের হাতে তৈরি করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, তার প্রতি তো দুর্বলতা থাকবেই। ব্যক্তিগত স্তরে মমতা, অভিষেক ও তৃণমূল শীর্ষ নেতৃত্বের অনেকেই তাঁর পরিবারের প্রতি যে মনোযোগ দেখিয়েছে, তাতে তিনি অভিভূত।

শুভ্রাংশুর সমালোচনায় মুকুলের অনুমোদন নেই, ভাবা ভুল

শুভ্রাংশুর সমালোচনায় মুকুলের অনুমোদন নেই, ভাবা ভুল

মুকুল রায় এবার বিধানসভা নির্বাচনে জয় পেয়েছেন, কিন্তু হেরেছেন পুত্র শুভ্রাংশু। ভোটে হেরে শুভ্রাংশু সরাসরি বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন। শুভ্রাংশুর এই সমালোচনায় মুকুলের অনুমোদন নেই তা ভাবাও ভুল। মুকুল দলত্যাগ নিয়ে মুখ না খুললেও বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়ে চলেছেন সন্তর্পণে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+