সিদ্ধিদাতাও রক্ষা পেলেন না রাজনীতি থেকে! সব্যসাচী দত্তের পুজোর উদ্বোধনে মুকুল রায়
রাজ্য প্রশাসনকে থোরাই কেয়ার। আদালতের অনুমতি নিয়ে বিধাননগরের মৈত্রী সংঘের পুজোর উদ্বোধন করলেন বিজেপি নেতা মুকুল রায়। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন মৈত্রী সংঘের পুজো সব্যসাচী দত্তের পুজো বলেই পরিচ
রাজ্য প্রশাসনকে থোরাই কেয়ার। আদালতের অনুমতি নিয়ে বিধাননগরের মৈত্রী সংঘের পুজোর উদ্বোধন করলেন বিজেপি নেতা মুকুল রায়। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন মৈত্রী সংঘের পুজো সব্যসাচী দত্তের পুজো বলেই পরিচিত। অন্যবারের থেকে অনেক ছোট করে পুজো হচ্ছে। হাজিরও হয়েছেন স্বল্প সংখ্যক মানুষ।

পুজো ঘিরে জটিলতা দেখা দিয়েছিল
করোনা আবহে মৈত্রী সংঘের পুজো ঘিরে জটিলতা দেখা দেয়। স্থানীয় প্রশাসন, বিশেষ করে বিধাননগর পুরসভা এবং বিধাননগর পুলিশ কেউই এই পুজোর অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মৈত্রী সংঘের সভাপতি তথা বিজেপি নেতা সব্যসাচী দত্ত। আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর যাবতীয় কাজ শেষ করা হয়।

পুজো নিয়ে টালবাহানার অভিযোগ
সব্যসাচী দত্তের অভিযোগ, পুজো নিয়ে টালবাহানা করেছে বিধাননগর প্রশাসন। বিদ্যুৎ দফতরের কোটেশন, বিধাননগর পুরসভা ও দমকল বিভাগের অনুমতি পত্রের সঙ্গে আদালতের রায়ের কপি উত্তর বিধাননগর থানায় জমা দিতে গেলেও, তা নেওয়া হয়নি বলে অভিযোগ। পরে তা ইমেল করে পাঠানো হয়। পরে অবশ্য অনুমতি দেয় বিধাননগর কমিশনারেট।

পুজোর উদ্বোধন মুকুল রায়ের হাত ধরে
রীতি মেনে পুজোর উদ্বোধন করেন মুকুল রায়। ছিলেন সব্যসাচী দত্ত এবং তাঁর স্ত্রী ইন্দ্রাণী দত্ত। সব্যসাচী দত্ত কটাক্ষ করে বলেন, সিদ্ধাদাতা গণেশও রাজনীতি থেকে রক্ষা পেলেন না, এটাই পশ্চিমবঙ্গের অনুপ্রেরণা।

উধাও ধুমধাম
প্রতিবার ধুমমাধ করে পুজো হলেও এবার সেই ধুমধাম উধাও। এবারের পুজো হয়েছে অনেকটাই ছোট করে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications