মুকুলের প্রত্যাবর্তন! আবার কি বিজেপিতেই যোগ দিতে চলেছেন, জল্পনা বাড়ালেন অনুপম

প্রত্যাবর্তন! এক শব্দের ফেসবুক পোস্ট বিজেপি নেতা মুকুল রায় অনুগামী অনুপম হাজরার। তাতেই জল্পনা তুঙ্গে উঠল। মুকুল রায় সোমবার হঠাৎ নিখোঁজ হয়ে যান। অসুস্থ মুকুল রায় বিমানবন্দরে দেখা যায় দুই ব্যক্তির সঙ্গে। তারপর মুকুল-পুত্র শুভ্রাংশু নিখোঁজ ডায়েরিও করেন।

একুশের নির্বাচনে বিজেপির টিকিটে জিতেই তাঁর ঘরওয়াপসি হয়েছিল তৃণমূলে। তারপর তাঁর উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। স্ত্রীকে হারিয়ে তিনি মানসিক অবসাদে ভুগছেন। নিজে প্রবল অসুস্থও। এই অবস্থায় তাঁর হঠাৎ দিল্লি যাত্রায় জল্পনা শুরু হয়েছে তাঁর বিজেপিতে প্রত্যাবর্তন নিয়ে।

Mukul Roy

মুকুল রায়ের প্রত্যাবর্তন জল্পনা উসকে দিয়েছেন তাঁর ভাবশিষ্য প্রাক্তন তৃণমূল সাংসদ বর্তমানে বিজেপি নেতা অনুপম হাজরা। মুকুল রায়ের হঠাৎ দিল্লি যাত্রার পর অনুপম হাজরা ফেসবুক পোস্টে লেখেন- প্রত্যাবর্তন। এই একটি শব্দের ফেসবুক পোস্ট মুকুল রায়ের বিজেপিতে প্রত্যাবর্তনের জল্পনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

অনুপমের এমন তাৎপর্যপূর্ণ ফেসবুক পোস্ট করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আর একটু অপেক্ষা করুন, সব স্পষ্ট হয়ে যাবে। এখন এর বেশি কিছু বলছি না। অর্থাৎ তিনি জল্পনার পারদ আরও চড়িয়ে দিয়েছেন। এখন এই অবস্থায় প্রশ্ন উঠেছে, অসুস্থ মানসিক অবসাদগ্রস্ত একজনকে দলে নিয়ে কি ফায়দা লুটবে বিজেপি!

Mukul Roy

মুকুল রায়ের এভাবে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া, তারপর দু'জনের সঙ্গে দিল্লি যাত্রা নিয়ে সাংবাদিক বৈঠক করেন ছেলে শুভ্রাংশু রায়। তিনি বলেন তাঁকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তাঁর বাবাকে নিয়ে চলে যাওয়া হয়েছে। একজন অসুস্থ লোককে নিয়ে কীভাবে বিমানে করে দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হল, কে করল এই পরিকল্পনা তিনি কিছুই জানেন না।

তিনি অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুৎসা করতে এহেন পরিকল্পনা হয়েছে। এর পিছনে কোনো বিশেষ রাজনৈতিক দল থাকতে পারে। থাকতে পারে টাকার খেলাও। তিনি আশঙ্কিত এবং আতঙ্কিত। একজন অসুস্থ মানুষকে নিয়ে এভাবে রাজনীতি হতে পারে তিনি ভাবতে পারছেন না।

Mukul Roy

শুভ্রাংশু প্রশ্ন ছুড়ে দেন, এখন যদি তাঁর বাবার কিছু হয়ে যায়, সেই দায়ভার কে নেবে। যা ক্ষতি হওয়ার তো আমার হবে। আমি চাই আমার বাবাকে নিয়ে যেন রাজনীতি না হয়। তিনি অসুস্থ। শেষ বয়সটা তিনি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে আর নাতি-নাতনিদের নিয়ে কাটা, এটাই আমার চাওয়া।

কিন্তু যেভাবে আমাকে অন্ধকারে রেখে মুকুল রায়কে নিয়ে যাওয়া হয়েছে তার নিন্দা করি। তিনি অসংলগ্ন কথা বলছেন, তাঁর হাঁটাচলাও স্বাভাবিক নয়। এই অবস্থায় তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হল। অবিলম্বে তিনি তাঁর বাবাকে ফেরত চান বলেও জানান শুভ্রাংশু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+