মমতার রাজ্যের ভোট-লড়াই মোদীর দরবারে! অমিত-শলায় নয়া চাল মুকুলের

এবার পঞ্চায়েতের যুদ্ধকে দিল্লির দরবার পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে বঙ্গ বিজেপি। বুধবারই মনোনয়ন পেশে ব্যর্থ প্রার্থীদের নিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ভবনে দরবার করবেন মুকুল রায়।

এবার পঞ্চায়েতের যুদ্ধকে দিল্লির দরবার পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে বঙ্গ বিজেপি। বুধবারই মনোনয়ন পেশে ব্যর্থ প্রার্থীদের নিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ভবনে দরবার করবেন মুকুল রায়। এই কাজের মূল উদ্যোক্তা বিজেপির 'চাণক্য' সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনিই বঙ্গ বিজেপিকে পরামর্শ দিয়েছেন রাজ্যে পঞ্চায়েতে মনোনয়ন বিতর্ককে দিল্লির দরবার পর্যন্ত টেনে নিয়ে যেতে।

মমতার রাজ্যের ভোট-লড়াই মোদীর দরবারে! অমিত-শলায় নয়া চাল মুকুলের

রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই অশান্তি-হিংসা লেগে রয়েছে। বহু প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি। এমনকী মনোনয়নের বাড়তি দিন ধার্য করেও বিরোধীরা প্রার্থী দিতে পারেননি। শাসকের সন্ত্রাসে আহত হয়েছেন নেতা-নেত্রী, কর্মী সমর্থকরা। ভোট-রাজনীতির বলি হয়েছেন অনেক কর্মী। এই খতিয়ান আর মনোনয়নে ব্যর্থ দলীয় প্রার্থীদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দরবারে নিয়ে যেতে চলেছেন অমিত শাহ। বুধবার বিজেপি নেতা মুকুল রায় তাঁদের নিয়ে দিল্লি যাচ্ছেন।

পঞ্চায়েত নিয়ে আইনি-যুদ্ধ আপাতত থেমেছে। এবার পঞ্চায়েতের লড়াইকে দিল্লির দরবার পর্যন্ত টেনে নিয়ে গিয়ে প্রতিবাদকে চরম রূপ দিতে চাইছে বিজেপি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দরবারেও যেতে পারেন মনোনয়নে ব্যর্থ বিজেপির প্রার্থী ও আক্রান্ত নেতা-নেত্রীরা। আইনি লড়াইয়ের পর তৃণমূলের উপর রাজনৈতিক চাপ তৈরি করাই বিজেপির লক্ষ্য।

দিল্লির দরবারে যাওয়ার আগে মঙ্গলবার বিকেলে বিজেপি বিক্ষোভ সভা করে প্রতিবাদ পৌঁছে দিতে চাইছে সাধারণ মানুষের দরবারে। তারপরই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির দরবারে নিয়ে গিয়ে বঙ্গ বিজেপি বুঝিয়ে দিতে চাইছে, তাঁদের প্রধান লক্ষ্য ২০১৯। তার আগে পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাসকে তাঁরা হাতিয়ার করতে চাইছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+