মমতাকে মুখ্যমন্ত্রী করেছেন মুকুল! গেরুয়া উত্তরীয় গলায় তাই প্রায়শ্চিত্য বাংলায় ঘুরে

একটা সময়ে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর মুকুল রায়ই ছিলেন তৃণমূলের সর্বেসর্বা। সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

একটা সময়ে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর মুকুল রায়ই ছিলেন তৃণমূলের সর্বেসর্বা। সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। মুকুল এখন তৃণমূলের কূল ছেড়ে বিজেপিতে পাড়ি দিয়েছেন। এখন তিনি তাঁর প্রায়শ্চিত্য তত্ত্ব নিয়ে বাংলার জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন। বদ্ধপরিকর হয়েছেন প্রচারে ঝড় তুলতে।

পুরনো পাপের প্রায়শ্চিত্য করছেন মুকুল!

পুরনো পাপের প্রায়শ্চিত্য করছেন মুকুল!

মুকুল রায় বলেন, বিজেপিতে এসে তিনি পুরনো পাপের প্রায়শ্চিত্য করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে তিনি এবং তাঁর মতো অনেকেরই অবদান ছিল। এখন তাই তিনি সারা বাংলা ঘুরে সেই পাপের প্রায়শ্চিত্য করছেন। তাঁর একটাই লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার ক্ষমতা থেকে সরানো।

বিজেপি উত্তরীয় গলায় প্রচারে প্রায়শ্চিত্য

বিজেপি উত্তরীয় গলায় প্রচারে প্রায়শ্চিত্য

সেই লক্ষ্য নিয়েই যে মুকুল রায় চলছেন, সেই লক্ষ্য নিয়েই যে বিজেপি উত্তরীয় গলায় বাংলায় প্রচার চালিয়ে যাচ্ছেন, তা ফলাও করে বললেন মুকুল রায়। তাঁর সাফ কথা, বাংলায় মুখ্যমন্ত্রিত্বে এর আগে যাঁরা বসেছেন, তাঁদের পাশে বড্ড বেমানান মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁকে সেই আসন থেকে সরিয়ে দিতে হবে।

বিজেপিই পারে বাংলায় সুশাসন আনতে

বিজেপিই পারে বাংলায় সুশাসন আনতে

মুকুল মনে করেন, একমাত্র বিজেপিই পারে বাংলায় ফের সুশাসন আনতে। আসন্ন বিধানসভা নির্বাচনে মমতাকে বাংলার ক্ষমতা থেকে সরিয়ে বিজেপি বাংলায় পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। তারপরই আসবে সুদিন। গান্ধী সংকল্প যাত্রা থেকে আমরা সেই সংকল্পই করব।

এনআরসি-পাট্টা প্রসঙ্গে মমতাকে নিশানা

এনআরসি-পাট্টা প্রসঙ্গে মমতাকে নিশানা

তিনি এদিন এনআরসি নিয়েও মমতাকে একহাত নেন। মমতার পুরনো বক্তব্য তুলে ধরেন মুকুল। প্রান্তিক মানুষদের পাট্টা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ থেকে ২০১৯ আট বছর কেটে গেলেও কোনও পাট্টা দেওয়া হয়নি। কেন দেওয়া হল না তাঁর জবাব চান বিজেপি নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+