মমতার নিয়ন্ত্রণে নেই তৃণমূলীরাই! বিস্ফোরক মুকুল রায় কী বার্তা দিলেন একুশের আগে

২০ বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দল করেছেন সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়। তৃণমূলের সবকিছু তাঁর নখদর্পণে। এখনও চোখ বুজলে তিনি দেখতে পান তৃণমূলের প্রতিটা কোণ।

২০ বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দল করেছেন সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়। তৃণমূলের সবকিছু তাঁর নখদর্পণে। এখনও চোখ বুজলে তিনি দেখতে পান তৃণমূলের প্রতিটা কোণ। তাই তো তিনি তৃণমূলের ভাবগতি বুঝে যান অতি সহজেই। সেই অভিজ্ঞতা দিয়েই তাঁর প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মুকুল রায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছেন না তৃণমূলীরাই

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছেন না তৃণমূলীরাই

করোনার আবহেই রাজ্যের উপর দিয়ে বয়ে গিয়েছে ঝড়। সেই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ত্রাণের বন্দোবস্ত করার নামে তৃণমূল কংগ্রেস নেতারা দুর্নীতিকে আশ্রয় করেছেন। বিরোধীরা তৃণমূলের সেই দুর্নীতিকেই হাতিয়ার করেছেন। মুকুল রায় এ প্রসঙ্গে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছেন না তৃণমূলীরাই।

তৃণমূল পতনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে

তৃণমূল পতনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে

মুখ্যমন্ত্রী কঠোর নির্দেশ দিয়েছিলেন, এই সঙ্কট সময়ে কোনওরকম দলবাজি করা যাবে না। কিন্তু মুখ্যমন্ত্রীর সেই কথা কানেও তোলেননি তৃণমূল নেতারা। তাঁরা স্বেচ্ছাচারিতা চালিয়ে গিয়েছেন। এর ফলে দ্রুত তৃণমূল জায়গা হারাচ্ছে। মুখ্যমন্ত্রীর কথা না শুনে তৃণমূল পতনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে।

মমতার নিয়ন্ত্রণে নেই দল, বললেন মুকুল

মমতার নিয়ন্ত্রণে নেই দল, বললেন মুকুল

মুকুল রায় আরও বলেন, রাজ্যের সরকার এই কঠিন সময়েও কেন্দ্রের সঙ্গে বিরোধ বাধিয়ে রেখেছে। কেন্দ্রের প্রকল্প রাজ্যে চালু না করে রাজ্যবাসীকে বঞ্চিত রেখেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যেমন কথা শুনছেন না কেন্দ্রের সরকারে, তেমনই মুখ্যমন্ত্রীর কথাও শুনছেন না কোনও তৃণমূলী। মমতার নিয়ন্ত্রণে নেই দল।

দুর্নীতির বীজ ছড়িয়েছে,পতন অনিবার্য

দুর্নীতির বীজ ছড়িয়েছে,পতন অনিবার্য

মুকুল বলেন, দলের নেতা বা নেত্রীই যদি দলকে নিয়ন্ত্রণ না করতে পারেন, তবে সেই দলের পতন অনিবার্য। সেদিন আর বেশি দেরি নেই। তৃণমূলের শেষের দিনের শুরু হয়ে গিয়েছে। ২০২১-এর আগে তৃণমূলের ভাবমূর্তি ধুলোয় মিশে গিয়েছে। দুর্নীতির যে বীজ ছড়িয়েছে শাসক দলের অন্দরে, তৃণমূল তা থেকে রক্ষা পাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+