মমতার সরকারের ভাসান 'অষ্টমী'তেই! দুর্গাপুজোর উদাহরণ টেনে ব্যাখ্যা দিলেন মুকুল
বিজয়া দশমীতে ঠাকুরমশাই যেভাবে লালসুতো ছিঁড়ে বলেন ঘটের ভাসান হয়ে গিয়েছে, তেমনই মুকুল রায় জানালেন বাংলার সরকারেরও ভাসান হয়ে গিয়েছে।
বিজয়া দশমীতে ঠাকুরমশাই যেভাবে লালসুতো ছিঁড়ে বলেন ঘটের ভাসান হয়ে গিয়েছে, তেমনই মুকুল রায় জানালেন বাংলার সরকারেরও ভাসান হয়ে গিয়েছে। এখন শুধু সাজানো আছে প্রতিমা। এখন শুধু প্রতিমা বিসর্জনের অপেক্ষা। খুব শীঘ্রই সেই প্রতিমারও বিসর্জন হবে। ঠিক যেমন দুর্গাপুজোয় হয়ে থাকে।

পুজোর রীতি-নীতির সঙ্গে মমতার পতনের তুলনা
দুর্গাপুজোর রীতি-নীতির সঙ্গে তুলনা করে রাজ্য সরকারের বিসর্জন-বার্তা দিলেন মুকুল রায়। তিনি নিজের বাড়ির পুজোয় অঞ্জলি দিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে চাঞ্চল্যকর বার্তা দেন। মুকুল রায়ের বাড়ির পুজো, রাজনীতির আলোচনা হবে না, তা আবার হয় নাকি। হয়ওনি। পুজোতেও বন্ধ হল না রাজনীতির চর্চা।

মুকুল রায় দিলেন বিসর্জন বার্তা
মুকুল রায় বলেন, আজ মহাষ্টমী, মহানবমী কাল। তারপরেই বিজয়া দশমী। এই বিজয়া দশমীতেই ঘট বেষ্টনীর লালসুতো ছিঁড়ে ঘটের ভাসান-বার্তা দেন। বাংলার অবস্থাও তাই। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ঘট ভাসান হয়ে গিয়েছে। এবার শুধ প্রতিমাটা বিসর্জনের পালা।

ঘট বিসর্জন সেরে রেখেছেন মমতা
তাঁর কথায় প্রতিফলিত হয়েছে লোকসভা ভোটের সাফল্য। লোকসভা ভোটে তৃণমূলকে প্রত্যাঘাত করে ঘট বিসর্জন সেরে রেখেছেন বলে দাবি মুকুলের। বাকিটা অর্থাৎ প্রতিমা বিসর্জনটা বিধানসভা ভোটের শেষেই হয়ে যাবে বলে স্পষ্ট বার্তা মুকুলের। অর্থাৎ বিধানসভা ভোটে তৃণমূলকে হারিয়ে রাজ্যে পরিবর্তন আনার জোর দাবি মুকলের।

বাংলার মানুষকে ভালো রেখো মা
তিনি আরও বলেন, বাংলায় অশুভ শক্তির দাপাদাপি চলছে। তা যাতে বন্ধ হয়, মায়ের কাছে সেই প্রার্থনা করলাম। বললাম, বাংলাকে, বাংলার মানুষকে ভালো রেখো মা। এদের শান্তিতে বসবাস করতে দাও। তিনি এদিন নারদকাণ্ড নিয়েও বলেন, আমার নিজের মনের কাছে আমি পরিষ্কার। এদিন রাজীব কুমার, সব্যসাচী নিয়েও মমতাকে নিশানা করেন মুকুল রায়।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications