বাংলায় ২০২১ নির্বাচনে বিজেপির ভোট-ব্যাটন 'চাণক্য' মুকুল রায়ের হাতে! কোন সমীকরণে নাড্ডা-শাহের আস্থা
শেষমেশ তাজ উঠল বলে মুকুল রায়ের মাথায়। ২০২১ সালে বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির তরফে কাণ্ডারীর ভূমিকায় থাকতে চলেছেন মুকুল রায়। আপাতত দিল্লি সূত্রে এই তথ্য নিশ্চিত। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের হাইভোল্টেজ রুদ্ধদ্বার বৈঠকরে পর মুকুলের ওপরেই আস্থা রাখার সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে খবর। যদিও আরও একটি সূত্রের দাবি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে যে ২০২১ নির্বাচনে বিজেপির কাণ্ডারী দিলীপ ঘোষই।

বৃহস্পতিবারের বৈঠক ও মুকুলের তাজ
দিল্লিতে জেপি নাড্ডার ডাকে পৌঁছে গিয়েছিলেন বঙ্গ রাজনীতির অন্যতম দাপুটে নেতা মুকুল রায়। পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে বিজেপিকে তিনি লীভের মুখ দেখানোর পরেও বহু দল গঙ্গা দিয়ে বয়ে যায় বঙ্গ বিজেপির অন্দরে। এরপর এদিন জেপি নাড্ডার আহ্বানে বিশেষ বৈঠক সম্পন্ন হয়েছে দিল্লিতে। ।যেখান অমিত শাহ থেকে কৈালাস বিজয়বর্গীয়রা উপস্থিত ছিলেন।

দিলীপকে টপকে মুকুল! রয়ে গেল জল্পনা
জানা গিয়েছে, বৃহস্পতিবারের বৈঠকে বিজেপি হাইকমান্ড ভোটের রথের রশি মুকুলের হাতেই তুলে দিয়েছেন। দুর্গাপুজোর আগে কলকাতায় এসে সেই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা অমিত শাহ নিজে করবেন বলে খবর। সূত্রের দাবি, মুকুল রায়কে রাজ্য বিজেপিতে ব বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতেই দায়িত্ব দেওয়া হচ্ছে। ফলে ফের একবার মুকুল অঙ্কে ছিটকে গেলেন দিলীপ। ওয়াকিবহল মহলের এমনই বার্তা। এদিকে, মুকুল রায়ের দায়িত্ব পাওয়ার খবরের পরই অন্য একটি সূত্র দাবি করছে যে বিধানসভা নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা মুকুলে নয় , রয়েছে দিলীপ ঘোষে। সূত্রের দাবি ভোটের দায়িত্ব দিলীপ ঘোষকে দেওয়া হয়েছে।

মুকুল-দিলীপভোট নিয়ে কিভাবে কাজ করবেন?
সূত্রের দাবি, ভোটের রণকৌশলের ঘুঁটি সাজাবেন মুকুল রায়। তিনি রাজ্যসভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তালমিল বজায় রেখেই সমস্ত ভোটের দায়িত্ব সামলাবেন বলে স্থির হয়েছে।
জানা যাচ্ছে এদিন দিল্লির হাইভোল্টেজ বৈঠকে বাংলার বিজেপির বিজয় নিশান ওড়াতেবিশেষ ভোট কমিটিও গড়ে দেওয়া হচ্ছে। যা জেপি নাড্ডা নিজেই গড়ে দিচ্ছেন। এদিকে , দিলীপ ঘোষে নির্বাচনী দায়িত্ব পাওয়ার দাবি করছে অন্য একটি সূত্র। সেই সূত্র মতে, দুই তাবড় নেতা কিভাবে কাজ করবেন , তা নিয়ে জল্পনা এখনও রয়েছে।

ভোট অঙ্ক ও মুকুল
গত পঞ্চায়েত নির্বাচনে ও লোকসভা নির্বাচনে শুধুমাত্র বিজেপিতে যোগ দিয়েই স্টেপ আপ করে ছক্কা হাঁকিয়ে ছিলেন মুকুল রায়! দুটি ভোটেই পদে ছিলেন না তিনি। তাতেই বাংলায় বিজেপি দর্পের পদক্ষেপ রেখেছে। এবার মুকুল রায় বিজেপির ভোট বৈতরণীর মেরুদণ্ড হলে ফলাফল কোথায় যাবে, তা নিয়ে ছক কষছে হাইকমান্ড।

কৈলাসের উপর মুকুল
বর্তমানে মুকুল রায়ের যে পদাধীকার বিজেপির অন্দরে রয়েছে,তাতে তিনি কৈলীাস বিজয়বর্গীর উপরে রয়েছেন। মুকুল রায় বিজেপির সর্বভারতীয় সহসভাপতি আর কৈলাশ বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উল্লেখ্য, দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর উপর আস্থা রাখায় অভীভূত বাংলার রাজনীতির এই 'চাণক্য' ।

মুকুলের সাফল্য়ের কার্ড
উল্লেখ্য, ২০১৯ নির্বাচনের আগে, নিশীথ প্রামাণিক, খগেন মুর্মু , অর্জুন সিং, সৌমিত্র খাঁ, অনুপম হাজরাকে বিজেপিতে নিয়ে আসেন মুকুল রায়। তৃণমূলের ঘরে ভাঙ্গন ধরিয়ে মুকুলের এই চাণক্য নীতি ২০১৯ লোকসভা ভোটে ব্যাপক সাফল্য পায়। অনুপম হাজরা বাদে এই সমস্ত হেভিওয়েটরাই নিজের এলাকায় পদ্ম ফুটিয়েছেন। এরপর দলে ক্রমাগত মুকুল বনাম দিলীপ ঘোষ সংঘাত দানা বাঁধে। সেই মনোমালিন্যের খবর দিল্লির হাইকমান্ড পর্যন্ত যায়। এরপরই নাড্ডা-শাহরা বাংলা নিয়ে ঘুঁটি সাজাতে থাকেন।












Click it and Unblock the Notifications