Mukul Roy: পড়ে গিয়ে বড়সড় চোট মুকুল রায়ের! দ্রুত ভর্তি করা হল হাসপাতালে

Mukul Roy: ঘরের মেঝেতে পড়ে গিয়ে বড়সড় চোট পেলেন মুকুল রায়। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় কল্যাণীর একটি হাসপাতালে। কিন্তু পরিস্থিতি কিছুটা জটিল হওয়ায় পরে সল্টলেক সংলগ্ন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে।
ভর্তি করা হয় কৃষ্ণ নগরের প্রবীণ বিধায়ককে।

হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এই ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে মুকুল অনুগামীদের (Mukul Roy) মধ্যে।

mukul roy

যদিও পরিবারের তরফে উদ্বেগ না করার কথা বলা হয়েছে। জানা গিয়েছে, বুধবার রাতে মুকুল রায়কে (Mukul Roy) হাসপাতালে ভর্তি করার পর সিটি স্ক্যান করা হয়। বর্তমানে তাঁর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ড রয়েছেন ইন্টারনাল মেডিসিন, নিউরোলজিস্ট, অর্থোপেডিক এবং একজন কার্ডিওলজিস্টের চিকিৎসকরা। প্রতি মুহূর্তে এই মেডিক্যাল টিম বর্ষীয়ান এই নেতার (Mukul Roy) চিকিৎসা করছেন।

আজ বৃহস্পতিবার বেশ কয়েকটি রক্ত পরীক্ষা করা হবে। এমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। সেই রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। বলে রাখা প্রয়োজন, ২০২১ সালে স্ত্রীর মৃত্যুর পর শারীরিক অসুস্থতা বাড়তে থাকে তাঁর (Mukul Roy)।

গত এপ্রিল মাসে কলকাতায় ব্যাক্তিগত কাজে আসার পথে একবার অসুস্থ হয়ে পড়েন। সেইসময় তাকে হাসপাতালে ভর্তি করেন 'চাণক্যে'র গাড়ির ড্রাইভার। মেডিকেল বোর্ড গড়ে চিকিৎসা হয় তার। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। এরপর ফের তাকে ভর্তি করা হল হাসপাতালে।

যদিও মাঝখানে নিজেকে সুস্থ বলে দাবি করেছিলেন মুকুল রায় (Mukul Roy)। এবং দিল্লি চলে গিয়েছিলেন। কাউকে কিছু না জানিয়েই রাজধানী চলে যান। অভিযোগ ওঠে, অসুস্থতার সুযোগ নিয়ে মুকুল রায়কে দিল্লি নিয়ে গিয়েছে বিজেপি। যদিও তা অস্বীকার করা হয়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও (West Bengal CM)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+