দুর্গাপুরে সভা ঘিরে বিশৃঙ্খলা কাণ্ডে মুকুলকে স্বস্তি দিল হাইকোর্ট

দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশকে মারধরের ঘটনায় অন্যতম অভিযুক্ত মুকুল রায়ের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।

দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশকে মারধরের ঘটনায় অন্যতম অভিযুক্ত মুকুল রায়ের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সহিদুল্লাহ মুন্সি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তর ডিভিশন বেঞ্চ এই আগাম জামিন মঞ্জুর করেন। তবে তিন সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করতে হবে। কারণ ইতিমধ্যেই নিম্ন আদালতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

দুর্গাপুরে সভা ঘিরে বিশৃঙ্খলা কাণ্ডে মুকুলকে স্বস্তি দিল হাইকোর্ট

গতবছর নভেম্বরে দুর্গাপুরে কোকওভেন থানার সগড়ভাঙা ময়দানে একটি সভা করার কথা ছিল বিজেপির। সেই মতো দুপুর দুটো নাগাদ সেখানে জড়ো হন বিজেপি সমর্থকরা। তারপরেই অনুমতি না থাকার অভিযোগে তাঁদের বাধা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। শুরু হয় বচসা, খণ্ডযুদ্ধ। এরপর ট্রেলারের ওপর অস্থায়ী মঞ্চ বেঁধে সভা শুরু হয়।

সেখানেই বক্তব্য রাখতে শুরু করেন মুকুল রায়। এই সভায় যোগ দেওয়ার কথা ছিল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষেরও। বিনা অনুমতিতে সভা করায় বিজেপি সেই সভা বন্ধ করতে পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা মাঠে নামে। এর পরেই শুরু হয় খণ্ডযুদ্ধ। ঘটনায় পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের লাঠি নিয়ে তাড়া করে মারা হয় বলে অভিযোগ পুলিশের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+