রেল বোর্ডের প্রতারণা মামলায় হাইকোর্টে স্বস্তি মুকুলের

রেল বোর্ডের প্রতারণা মামলায় হাইকোর্টে স্বস্তি মুকুলের

সরশুনার থানার রেল বোর্ডের আর্থিক প্রতারণার মামলায় আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মুকুল রায়ের বিরুদ্ধে গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

রেল বোর্ডের প্রতারণা মামলায় হাইকোর্টে স্বস্তি মুকুলের

মঙ্গলবার হাইকোর্ট বিচারপতি সৈয়দুল্লাহ মুন্সি ও বিচারপতি মহম্মদ নিজামউদ্দিন ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়, তবে তদন্তে সহযোগিতা করতে হবে মুকুলকে।

এদিন মামলার শুনানিতে মূল মামলা তদন্তাধীন থাকায় রাজ্যের তরফে আদালতে সময় চাওয়া হয়। এই মুহূর্তে এই মামলার শুনানির প্রয়োজনীয়তা না থাকায় ডিভিশন বেঞ্চ আদালতের শুনানির তালিকা থেকে এই মামলা বাদ রাখেন। তবে যদি কোনও পক্ষের জরুরি শুনানির প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আদালতে উল্লেখ করতে হবে আদালতে।

উল্লেখ্য, রেল বোর্ডের কমিটির সদস্য করিয়ে দেওয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে ৪৬ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে নাম জড়ায় বিজেপির নেতা মুকুল রায়ের। এই মামলায় বিজেপি নেতা তথা টলিউডে বিজেপি সংগঠনের সভাপতি বাবান ঘোষকে গ্রেফতারও করে সরশুনা থানার পুলিশ। প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় আগাম জামিনের আবেদনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল।

তার আইনজীবীদের দাবি, তিনি এর সাথে কোনওভাবেই যুক্ত নন। তাঁকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+