দলীয় বৈঠকে মুকুল রায় দিলেন রিপোর্ট! পাখির চোখ বাংলার ৪৪ টি আসন
বুধবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত সাহের বাড়িতে ছিল রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক। সূত্রের খবর অনুযায়ী, সেই বৈঠকের আগে কৈলাস বিজয়বর্গীয়ের বাড়িতে অপর একটি বৈঠক হয়।
বুধবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বাড়িতে ছিল রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক। সূত্রের খবর অনুযায়ী, সেই বৈঠকের আগে কৈলাস বিজয়বর্গীয়ের বাড়িতে অপর একটি বৈঠক হয়। সেই বৈঠকে মুকুল রায় রাজ্য নিয়ে একটি রিপোর্ট পেশ করেন। সেই রিপোর্টে রাজ্যের ৪৪টি বিধানসভা আসনের কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

বৈঠক কৈলাস বিজয়বর্গীয়ের বাড়িতে
বুধবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত সাহের বাড়িতে ছিল রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক। সূত্রের খবর অনুযায়ী, সেই বৈঠকের আগে কৈলাস বিজয়বর্গীয়ের বাড়িতে অপর একটি বৈঠক হয়। প্রসঙ্গত কৈলাস বিজয়বর্গীয় পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা। তাঁর সঙ্গে মুকুল রায়ের সম্পর্ক খুবই ভাল।

মুকুল রায়ের রিপোর্ট
সূত্রের খবর অনুযায়ী কৈলাস বিজয়বর্গীয়ের বাড়িতে হওয়া বৈঠকে মুকুল রায় একটি রিপোর্ট পেশ করেন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে ২০১৯-এর লোকসভা নির্বাচনের নিরিখে ১২১টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি। পাশাপাশি ৪৪ টি আসনে কম ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে বিজেপি।

৪৪ টি আসনকে বিশেষ গুরুত্ব
লোকসভা নির্বাচনের নিরিখে কম ব্যবধানে হেরে যাওয়া ৪৪ টি আসনকে পাখির চোখ করেছে বিজেপি। এই আসনগুলি নিয়ে মণ্ডল স্তর থেকে জেলা স্তর পর্যন্ত পর্যালোচনার কথা বলা হয়েছে রিপোর্টে। আসনগুলিতে হারার পিছনে কোনও কোনও জায়গায় বিজেপি খামতি ছিল তাও খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য কমিটির ৫ জন নেতাকে এবিষয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে। এই নেতারা ৪৪ টি কেন্দ্রে ঘুরে রিপোর্ট তৈরি করে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জমা দেবেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications