মুকুল ‘কাজ’ করতে পারছেন না দিলীপের নেতৃত্বে! একুশের আগে বিজেপিতে নয়া সঙ্কট

মুকুল ‘কাজ’ করতে পারছেন না দিলীপের নেতৃত্বে! একুশের আগে বিজেপিতে নয়া সঙ্কট

একুশের আগে চূড়ান্ত হতাশার কথা বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহকে জানিয়ে এলেনমুকুল রায়। বিজেপিতে যোগ দিয়ে যে মুকুল রায় সক্রিয় হয়ে উঠেছিলেন তৃণমূলকে ভাঙতে, দুটি নির্বাচনে সাফল্যের মুখ দেখিয়েছিলেন বিজেপিকে। তিনি এখন নালিশ করছেন, কোনও কাজ করতে পারছেন না বিজেপিতে থেকে।

কাজ করতে না পেরে বিচলিত মুকুল!

কাজ করতে না পেরে বিচলিত মুকুল!

মুকুল রায় দলের হয়ে কোনও কাজ না করতে পেরে খুব বিচলিত রয়েছেন। তাঁর সেই খেদের কথাই তিনি জানিয়েছেন ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে। এর আগে কৈলাশ বিজবর্গীয়র কাছেও তিনি নালিশ করেছিলেন। যদিও তিনি তা স্বীকার করেননি। তথাপি রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন মুকুলকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না।

মুকুলের নিশানা আসলে দিলীপের বিরুদ্ধে!

মুকুলের নিশানা আসলে দিলীপের বিরুদ্ধে!

উল্লেখ্য, বঙ্গ বিজেপির কর্তৃত্ব এখন দিলীপ ঘোষের হাতে। তিনিই নিয়ন্ত্রণ করেন বেঙ্গল বিজেপি ইউনিটকে। কিন্তু বাংলায় মুকুল রায়কে নির্দ্বিধায় কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওঠে। মুকুল এ কথা কৈলাশ বিজয়বর্গীয়র কাছে নালিশ করেছেন বলেও বিশ্বস্ত সূত্রের খবর। তা অমিত শাহকে জানানোও হয়। মুকুলও এই মর্মে কথা বলেন বলে জানা গিয়েছে।

মুকুলকে গুরুত্ব দিচ্ছে না বিজেপি নেতৃত্ব!

মুকুলকে গুরুত্ব দিচ্ছে না বিজেপি নেতৃত্ব!

চলতি বছরে দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতি পদে ফিরে আসার পর থেকেই সমস্যাগুলি আরও জটিল হতে শুরু করে। তা নিয়ে অমিত শাহের সঙ্গে তাঁর বৈঠকে কী কথা হয়েছিল, সে সম্পর্কে অবশ্য বিজেপি বা মুকুল রায় আনুষ্ঠানিক ভাবে কিছুই বলেননি। মুকুল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গুরুত্ব পেলেও, রাজ্যে ব্রাত্য থাকছেন।

মুকুল দিল্লিতে যান নালিশ জানাতেই!

মুকুল দিল্লিতে যান নালিশ জানাতেই!

সম্প্রতি নিজের সেই অসন্তুষ্টির কথাই বলতেই মুকুল রায় দিল্লিতে যান বলে মনে করছে রাজনৈতি মহল। তিনি দিল্লিতে গিয়ে অমিত শাহকে বলে এসেছেন সে কথা। তিনি বিজেপির শীর্ষ স্তরে তাঁর কথা শোনাতে পেরেছেন। তিনি অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাঁর খেদের কথা শ্রবণ করানোর জন্য, মন্ত্রিসভায় স্থান পেতে নয়।

মুকুল-শাহের আলোচনায় ২০২১-ও

মুকুল-শাহের আলোচনায় ২০২১-ও

মুকুল রায় গত সাত দিনে দু'বার বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতা অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন। শনিবার তিনি বাংলায় ফিরে আসার পর স্বীকার করেছিলেন যে, তিনি শাহের সাথে সাক্ষাৎ করেছেন। তবে তাদের মধ্যে আলোচনা হয়েছে রাজ্যের ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে।

মুকুলের গুরুত্ব বাড়ানো নিয়ে ভাবনা শাহের

মুকুলের গুরুত্ব বাড়ানো নিয়ে ভাবনা শাহের

মোদী মন্ত্রিসভায় স্থান পেতে পারেন এমন সম্ভাবনা যখন জোরদার, তখন সারদা ও নারদা কেলেঙ্কারিতে মুকুল রায়ের নাম থাকা নিয়ে দলের অন্দরে প্রশ্ন রয়েছে। তা সত্ত্বেও অমিত শাহ এখন ভাবছেন কী ভাবে বঙ্গে মুকুল রায়কে গুরুত্বের আসনে বসানো যায়। সেই কারণে মুকুল রায়কে জোড়া উপহার দেওয়া হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+