'আমি স্বেচ্ছায় এসেছি', অপহরণের দাবি নস্যাৎ করে বিজেপিতে যোগদান নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুকুলের
'কেউ অপহরণ করেনি আমায়। স্বেচ্ছায় এসেছি।' রাজ্যপুলিশের কাছে এমনই দাবি করেছেন মুকুল রায়। এদিকে গত পরশু রাতে মুকুল রায়ের ছেেল শুভ্রাংশু রায় অভিযোগ করেছিলেন তাঁর বাবােক কেউ অপহরণ করে নিয়ে িগয়েছে। এবং তাঁর মানসিক অবস্থাও ঠিক নেই।
শুভ্রাংশুর অভিযোগের প্রেক্ষিতেই রাজ্য পুলিশের একটি দল দিল্লি রওনা হয়। গতকাল দিল্লিতে যে হোটেলে মুকুল রায় রয়েছেন সেই হোটেলে হাজির হয়েছিল পুলিশের সেই দল। কিন্তু সেখানে পুলিশের কাছে মুকুল রায় দাবি করেছেন তাঁকে কেউ অপহরণ করেনি। িতনি স্বেচ্ছায় দিল্লিতে এসেছেন।

গত কয়েকদিন ধরে মুকুল রায়কে নিয়ে তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূলে যোগদানের পর এক প্রকার রাজনীতির অন্তরালে চলে গিয়েছিলেন তিনি। তাঁকে তৃণমূল কংগ্রেসের কোনও কর্মসূচিতেই দেখা যেত না। এমনকী একেবারে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে গত পরশু থেকে রাজনীতির অলিন্দে ঘোরাফেরা করছে তাঁর নাম।

প্রথমে তাঁর ছেলে অভিযোগ করেছিলেন মুকুল রায়কে কে বা কারা অপহরণ করে নিয়ে গিয়েছেন। এই নিয়ে পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিলেন শুভ্রাংশু। তারপরেই জল্পনা শুরু হয়েছিল ফের কি বিজেপিতে ফিরতে চলেছেন তিনি। তারপরেই শোেনা যায় দিল্লিতে রয়েছেন তিনি। তাতে আরও বিজেপি যোগের জল্পনা বাড়ে।

দিল্লিতে তাঁর সন্ধানে পাড়ি দিয়েছিল কলকাতা পুলিশের একটি বিশেষ টিম। যেখানে মুকুল রায় রয়েছেন সেই হোটেলে পৌঁছে গিয়েছিলেন পুলিশ। সেখানে পুলিশের কাছে মুকুল রায় অপহরণের দাবি নস্যাৎ করে দেন। িতনি বলেছেন, কেউ তাঁকে অপহরণ করেননি। তিনি স্বেচ্ছায় এসেছেন দিল্লিতে। এবং ভাল আছেন। এরই মাঝে আবার বিজেপিতে যোগদানের জল্পনা আরও উস্কে দিয়েছেন তিনি।
বিভিন্ন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুকুল রায় বলেছেন, তিনি রাজনীতির কাজে দিল্লিতে এসেছেন। অমিত শাহের সঙ্গে নাকি তাঁর কথা হয়েছে। মুকুল রায় বলেছেন, তৃণমূলে থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়া যায় না। এখন বিজেপি কাজ দিলে কাজ করব। অমিত শাহের সঙ্গেও নাকি তিনি দেখা করতে চান বলে জানিয়েছেন। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করতে চান বলে জানিয়েছেন তিনি। করোনার কারণে অসুস্থ ছিলেন। কিন্তু এখন তিনি সুস্থ রয়েছেন।
ছেলের অপহরণের অভিযোগ সম্পর্কে মুকুল রায় দাবি করেছেন, কাউকে জানিয়ে তিনি দিল্লিতে আসেননি সেকারণে ভুল ধারনা হয়েছে শুভ্রাংশুর তবে তিনি সুস্থ রয়েছেন। এদিকে শুভ্রাংশু রায় গত মঙ্গলবারই দাবি করেছিলেন মুকুল রায় তৃণমূলেই রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য তাঁর বাবাকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন শুভ্রাংশু। যদিও মুকুল রায় ছেলের সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এবং দাবি করেছেন, কাউকে বদনাম করা হচ্ছে না।
মুকুল রায়ের কথায় কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে তিনি বিজেপিতে প্রত্যাবর্তন করতে চান। যদিও একুশের ভোটের পর সকলকে চমকে দিয়েই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। তবে বিজেপির বিধায়ক পদ ছাড়েননি। তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারের কাছে আবেদন জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী দলত্যাগ আইন কার্যকর করে মুকুল রায়ের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছিলেন তিনি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications