সন্ত্রাসের ভিডিও দেখিয়ে ভোটপ্রক্রিয়া বন্ধ করার দাবি মুকুলের! সুযোগ দিল না কমিশন
পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই। তা আবারও একবার প্রমাণ হয়ে গেল এদিন। পঞ্চায়েত ভোটের দিন সকাল থেকেই সেই ছবি দেখল রাজ্যের মানুষ।
পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই। তা আবারও একবার প্রমাণ হয়ে গেল এদিন। পঞ্চায়েত ভোটের দিন সকাল থেকেই সেই ছবি দেখল রাজ্যের মানুষ। এরপর এই ভোটের আর কোনও মূল্য নেই বলে অভিযোগ করেন মুকুল রায়। শুধু অভিযোগ করেই তিনি ক্ষান্ত নন, বিজেপির তরফে নির্বাচন পক্রিয়া বন্ধের দাবিও জানান তিনি। তিনি বলেন, সন্ত্রাসের ভিডিও দেখে ভোট প্রক্রিয়া বন্ধ করাই উচিত ছিল কমিশনের।

মুকুল রায় জানান, তিনি প্রতিনিধি দলকে নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। চেয়েছিলেন সন্ত্রাসের ভোট বাতিলের দাবি জানাতে। কিন্তু কমিশন সেই সুযোগ দেয়নি তাঁদের। তিনি এরপরই কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, সকাল থেকে রাজ্যজুড়ে চলছে সন্ত্রাস। গুলি চলছে, বোমাবাজি হচ্ছে, রক্তক্ষয়ী ভোটে প্রাণহানি ঘটছে, তাই এই ভোট বন্ধ করে দেওয়া দরকার ছিল।
তিনি বলেন, এই পঞ্চায়েত ভোট মানবজাতির পক্ষে লজ্জার। পশ্চিমবঙ্গে যে নির্বাচন হচ্ছে, তা অভিপ্রেত নয়। আমরা কমিশনকে অনেকবার বলেছি। কিন্তু কমিশন কোনও কথা শোনেনি। আসলে কমিশন বিজেপিকে ফেস করতেই ভয় পাচ্ছে। এমনকী এই ভোট সন্ত্রাসের ঘটনায় আমরা স্বরাষ্ট্রসচিবের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করি। যোগাযোগ করা যায়নি।












Click it and Unblock the Notifications