রাজীব কোথায় জানেন একমাত্র একজনই! অবিলম্বে মমতাকে জেরা করার আর্জি মুকুলের
হাইকোর্ট রক্ষা কবচ প্রত্যাহার করে নিতেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার ফেরার হয়ে গিয়েছেন। তাঁর খোঁজ একমাত্র জানেন মমতা বন্দ্যোপাধ্যায়।
হাইকোর্ট রক্ষা কবচ প্রত্যাহার করে নিতেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার ফেরার হয়ে গিয়েছেন। তাঁর খোঁজ একমাত্র জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মুকুল রায় দাবি তুললেন, রাজীবের খোঁজ পেতে সিবিআই জেরা করুক মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুকুলের যুক্তি, রাজীব মমতার নয়নের মণি, তাই তিনিই বলতে পারবেন সব।

মুকুলের সাফ কথা, রাজীব কোথায় এটা মমতাকে ছাড়া কাউকে জিজ্ঞেস করা বৃথা। তার কারণ, এর আগে রাজীবকে জেরার করা ক্ষেত্রে সিবিআইকে বাধা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উর্দিধারীদের নিয়ে তিনি ধরনা দিয়েছিলেন কলকাতার রাজপথে। তাই রাজীবের খোঁজ তিনি ছাড়া কে জানবেন!
একা মুকুলই নন, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও রাজীব-কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়তে একহাত নেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে বাঁচাতে পারবেন না। তাই রাজীব কুমার এখন পালিয়ে বেড়াচ্ছেন। তবে আর তিনি পালিয়েও বাঁচতে পারবেন না। তাঁর সাফ কথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী চিদাম্বরম পারেননি, রাজীব কুমারও পারবেন না।
প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারের হদিশ মিলছে না এদিন। এমনকী ফোনেও পাওয়া যাচ্ছে না। আজই তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। তাঁকে হাজিরা দেওয়ার জন্য সিবিআইয়ের তরফে নতুন করে সমন পাঠানোও হয়েছিল। কিন্তু তাঁর দেখা নেই। তিনি ইমেলে বার্তা পাঠান। একমাস সময় চান হাজিরার জন্য। ইমেল-বার্তা তিনি লেখেন, স্ত্রী অসুস্থ থাকায় তিনি হাজিরা দিতে পারবেন না।












Click it and Unblock the Notifications