বাংলাদেশে পালিয়ে গিয়েছে অভিযুক্ত তৃণমূল নেতা শাহজাহান, চাঞ্চল্যকর দাবি মুকুলের
সন্দেশখালি-কাণ্ডের মূল অভিযুক্ত তৃণমূলনেতা শেখ শাহজাহানের সম্ভাব্য গন্তব্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুকুল রায়। তিনি বলেন, শাহজাহান সম্ভবত বাংলাদেশে পালিয়ে গেছে।
সন্দেশখালি-কাণ্ডের মূল অভিযুক্ত তৃণমূলনেতা শেখ শাহজাহানের সম্ভাব্য গন্তব্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুকুল রায়। তিনি বলেন, শাহজাহান সম্ভবত বাংলাদেশে পালিয়ে গেছে। সোমবার সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা মুকুল রায় এই চাঞ্চল্যকর দাবি করেন। তিনি বলেন, শাহজাহান কলকাতায় লুকিয়ে নেই নিশ্চিত, বাংলাদেশ পালিয়ে যেতে পারে।

সোমবারই শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালি-কাণ্ডে এফআইআর দায়ের করা হয়। কিন্তু তার আগেই তিনি এলাকা ছাড়া বলে দাবি করেন মুকুল রায়। যদিও একদিন আগেই ন্যাজট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহজাহান বিবৃতি দিয়েছিলেন। এদিন মুকুল রায়ের দাবির পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দেন তৃণমূল নেতা তাপস রায়।
তাপসবাবু বলেন, শাহজাহান বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি। প্রশাসন যদি কোনও প্রমাণ পায় তবে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। শাহজাহান সম্পর্কে মুকুল রায়ের বক্তব্যকে তিনি বেদনাদায়ক বলে উড়িয়ে দেন। শেখ শাহজাহান এদিন মুকুল রায়কে একহাত নিয়ে বলেন, এসব হচ্ছে মুকুল রায়ের পরিকল্পনায়।
উল্লেখ্য, সন্দেশখালিতে বিজেপি-তৃণমূলের সংঘর্ষে দুই দলের দুজনের হত্যার ঘটনায় তিনটি মামলা রুজু হয়েছে। তৃণমূল ব্লক সভাপতি শেখ শাহজাহান ও তৃণমূল নেতা বাবু মাস্টার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। খুনের অভিযোগ দায়ের করেছেন নিহত প্রদীপ মণ্ডলের স্ত্রী।












Click it and Unblock the Notifications