প্রধানমন্ত্রিত্বের বাসনায় দিল্লি ছুটছেন মমতা! বিকল্প জোটের নেতৃত্ব নিয়ে খোঁচা মুকুলের

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার সুপ্ত বাসনা রয়েছে বলেই এত দিল্লি যাওয়ার ধূম। মঙ্গলবার শিলিগুড়িতে বিজেপির সাংগঠনিক সভা থেকে দ্ব্যর্থহীন ভাষায় মুখ্যমন্ত্রীকে বিঁধলেন মুকুল রায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার সুপ্ত বাসনা রয়েছে বলেই এত দিল্লি যাওয়ার ধূম। মঙ্গলবার শিলিগুড়িতে বিজেপির সাংগঠনিক সভা থেকে দ্ব্যর্থহীন ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তাঁর এক সময়ের নেত্রীকে বিঁধলেন মুকুল রায়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, 'এখনও ঠিক করতে পারলেন না আপনি রাহুলের নেত্রী হবেন, নাকি রাহুল আপনার নেতা হবেন। তারপর তো তৃতীয় বিকল্প!

প্রধানমন্ত্রীত্বের বাসনায় দিল্লি ছুটছেন মমতা! বিকল্প জোটের নেতৃত্ব নিয়ে খোঁচা মুকুলের

এদিন সকালে শিলিগুড়িতে পৌঁছেই মুকুল রায় বলেছিলেন, মুখ্যমন্ত্রী তৃতীয় ফ্রন্ট নামে এক মরীচিকার পিছনে দৌড়চ্ছেন। আর বিকেলে বললেন, প্রধানমন্ত্রী হওয়ার বাসনায় বৃথা ছুটছেন মমতা। তৃতীয় ফ্রন্ট যে আদতে একটা মরীচিকা, তা প্রমাণ হয়ে যাবে অচিরেই।

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্যে আসছেন পঞ্চায়েত ভোটের আগে। তার আগে প্রস্তুতি বৈঠকে অংশ নেন মুকুল রায়। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ। অমিত শাহের সভার আগে সাংগঠনিক পরিস্থিতি পূর্বের তুলনায় উন্নীত হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই মুকুল রায়ের শিলিগুড়িয়ে আসা।

এদিন শিলিগুড়ির সভায়, রামনবমীর মিছিলে হিংসা ছড়ানোর জন্য, বিশেষ করে রানিগঞ্জের ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীই বাংলায় অশান্ত পরিবেশ তৈরি করছেন। মুকুল রায় এদিন প্রশ্নফাঁস-কাণ্ডেও মুখ খোলেন। তিনি বলেন, যারা চোর তাঁরাই দিদির কাছে রত্ন, তাই এ নিয়ে আর কী বলব, সবই তো দেখতে পাচ্ছে বাংলার মানুষ। এই তো বাংলার শিক্ষাব্যবস্থার হাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+