১৩ বছর আগের নন্দীগ্রামের পুনরাবৃত্তি! দেহ লোপাট নিয়ে মমতাকে একহাত মুকুলের

সন্দেশখালির হিংসা উসকে দিল ১৩ বছর আগের নন্দীগ্রামকাণ্ডের স্মৃতি। রাজ্যের তৃণমূল সরকারের দিকে আঙুল তুলে বিজেপি নেতা মুকুল রায় বলেন, পাঁচজন বিজেপিকর্মীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সন্দেশখালির হিংসা উসকে দিল ১৩ বছর আগের নন্দীগ্রামকাণ্ডের স্মৃতি। রাজ্যের তৃণমূল সরকারের দিকে আঙুল তুলে বিজেপি নেতা মুকুল রায় বলেন, পাঁচজন বিজেপিকর্মীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে দু'জনের দেহ মিললেও, বাকি তিনজনের খোঁজ নেই। এই ঘটনাকে নন্দীগ্রামের পুনরাবৃত্তি বলে ব্যাখ্যা দিলেন মুকুল রায়।

১৩ বছর আগের নন্দীগ্রামের পুনরাবৃত্তি! দেহ লোপাট নিয়ে মুকুল

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনাতেই এই নন্দীগ্রাম কাণ্ডের পুনরাবৃত্তি হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি নেতা মুকুল রায়। মুকুল রায় এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে গণতন্ত্রের হত্যা করে চলেছেন প্রতিনিয়ত। তাঁর দাবি, বিজেপির পাঁচজন কর্মীকে হত্যা করা হয়েছে। দুইজনের দেহ উদ্ধার করা গিয়েছে। তিনজনের দেহের কোনও খোঁজ পাওয়া যায়নি।

এরপরই মুকুল রায় বলেন, সন্দেশখালির এই ঘটনা তাঁকে নন্দীগ্রামের কথা মনে করিয়ে দিচ্ছে। সে কথা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় স্মৃতিতে নেই। কিন্তু আমার বেশ মনে আছে সিপিএম আমলে সেই গণহত্যার পর নিখোঁজ হয়ে গিয়েছিল কত মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও ঘটে গেল সেই একই ঘটনা। আবার প্রমাণ হল বাংলায় গণতন্ত্র নেই।

মুকুল রায় বলেন, আমরা গোটা ব্যাপার দিল্লিকে জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট করেছি। উল্লেখ্য, সন্দেশখালি হত্যাকাণ্ডের নিহত কর্মীদের দেহ কলকাতায় আসতে পুলিশ বাধা দেওয়ায় রাজ্য পুলিশের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন মুকুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+