মমতা বাংলার সর্বশ্রেষ্ঠ মনীষী! মুকুল বাণ হানলেন বিদ্যাসাগরকে নিয়ে রাজনীতিতে
মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার সর্বশ্রেষ্ঠ মনীষী বলে কটাক্ষ করলেন মুকুল রায়। তিনি বলেন, বাংলার সর্বশ্রেষ্ঠ মনীষী মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরকে নিয়ে রাজনীতি করছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার সর্বশ্রেষ্ঠ মনীষী বলে কটাক্ষ করলেন মুকুল রায়। তিনি বলেন, বাংলার সর্বশ্রেষ্ঠ মনীষী মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরকে নিয়ে রাজনীতি করছেন। সোমবার জোড়া বিদ্যাসাগরের মূর্তি উন্মোচনকে এভাবেই কটাক্ষ করলেন মুকুল রায়। এদিনই আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনি মুখ্যমন্ত্রী বলে তোপ দাগেন তিনি।

বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলন করে প্রথমেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে মমতাকে একহাত নেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলে তিনি বলেন, তিনি আর মনীষীদের জন্য কী করবেন, বাংলার সর্বশ্রেষ্ঠ মনীষী তো তিনিই। তিনিই এখন বিদ্যাসাগরকে নিয়ে রাজনীতি করতে ব্যস্ত।
এদিন হেয়ার স্কুল প্রাঙ্গনে বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে তিনি এরপর পদব্রজে আসেন বিদ্যাসাগরে। বাঙালি আবেগ উসকে দিয়ে তিনি বিদ্যাসাগর কলেজে মূর্তি পুনঃস্থাপন করেন। এই মূর্তি পুনঃপ্রতিষ্ঠাপন করে মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেন তাঁদের, যাঁরা বাংলার সংস্কৃতি, বাংলার আবেগ নিয়ে ছিনিমিনি খেলছেন। আর তার পরিপ্রেক্ষিতেই মমতাকে কটাক্ষ করতে ছাড়লেন না মুকুল রায়।
এদিকে সন্দেশখালির ন্যাজাট-কাণ্ডে মমতাকে খুনি মুখ্যমন্ত্রীর তকমা দেন মুকুল। বলেন, নন্দীগ্রাম কাণ্ডের পর বুদ্ধদেব ভট্টাচার্যকে খুনি মুখ্যমন্ত্রী তকমা দিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর সাদা ধুতিতে রক্তের দাগ লেগেছে বলেও কটাক্ষ করেছিলেন। এখন একই কথা প্রযোজ্য সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও। তিনিও এখন খুনি মুখ্যমন্ত্রী। এবং তাঁর শাড়িতেও রক্তের ছিটে লেগে গিয়েছে।












Click it and Unblock the Notifications