বিজেপির মিছিলে মমতার 'না'! গর্জে উঠে হুঁশিয়ারি মুকুলের

বিজেপির মিছিলে মমতার 'না'! গর্জে উঠে হুঁশিয়ারি মুকুলের

বিজেপির (bjp) রোড শো-এ অনুমতি না দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) কড়া সমালোচনা করলেন মুকুল রায় (mukul roy)। সিপিএমকে তিনি রাজ্যের খয়িষ্ণু শক্তি বলেও উল্লেখ করেন। আসাদউদ্দিন ওয়েইসির ফুরফুরা শরিফে যাওয়া প্রসঙ্গে মুকুল রায় বলেন, ফেডারেল স্ট্র্যাকচারে যে কেউ যে কোনও জায়গায় যেতে পারেন।

সৌরভকে নিয়ে মুকুল রায়

সৌরভকে নিয়ে মুকুল রায়

এদিন মুকুল রায়কে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন সৌরভ গাঙ্গুলিকে নিয়ে ওঠা জল্পনা প্রসঙ্গে। সে ব্যাপারে মন্তব্য করতে গিয়ে মুকুল রায় বলেন, সৌরভ বাংলা ও ভারতের বড় ক্রিকেটার। সেব্যাপারে কারও কোনও সন্দেহই নেই। সৌরভ অসুস্থ হওয়ায় প্রধানমন্ত্রী খোঁজ নিচ্ছেন কিংবা দিল্লি থেকে মন্ত্রীরা দেখতে আসছেন, তাতে তিনি কোনও রকমের অসামঞ্জস্য কিছু দেখেন না। তিনি প্রশ্ন করেন, সৌরভ যে বড় ক্রিকেটার, তা মানতে কি কারও অসুবিধা আছে? এহেন ব্যক্তিকে ফোন করে যদি প্রধানমন্ত্রী খবর নেন, তাতে অন্যায়ের তো কিছু নেই।

 সিপিএম খয়িষ্ণু শক্তি

সিপিএম খয়িষ্ণু শক্তি

এব্যাপারে সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের অভিযোগ নিয়েও মুকুল রায়কে প্রশ্ন করা হয়। তিনি বলেন, অশোক ভট্টাচার্যরা হলেন খয়িষ্ণু শক্তি। সারা বাংলায় সিপিএম-এর অবস্থা নিয়ে কটাক্ষ করেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, অশোক ভট্টাচার্য দাবি করেছিলেন, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কেউ কেউ সৌরভ গাঙ্গুলিকে ব্যবহার করছেন। তাঁর ওপরে চাপ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। অশোক ভট্টাচার্য বলেছেন, কাগজে যেভাবে দেখা যাচ্ছে, সেটা কাম্য ছিল না। তিনি আরও বলেন, সৌরভ তো রাজনীতিতে যোগ দেওয়ার কথা কখনই বলেনি। তিনিও সৌরভকে রাজনীতি থেকে দূরে থাকতেই পরামর্শ দিয়েছিলেন বলে উল্লেখ করেন।

 রোড শো-এ অনুমতি না দেওয়ায় নিশানা মমতাকে

রোড শো-এ অনুমতি না দেওয়ায় নিশানা মমতাকে

এদিন তাঁকে বিজেপির রোড-শো-এ কলকাতা পুলিশের অনুমতি না দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি বলেন, পশ্চিমবঙ্গে কোনও কিছু করতে গেলেই পুলিশ অনুমতি দেয় না। কটাক্ষ করে তিনি বলেন, বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রীই জানেন কাকে অনুমতি দেওয়া হবে, আর কাকে তা দেওয়া হবে না। তিনি বলেন, গণতন্ত্রে যদি কেউ অনুমতি চায়, এবং তাঁকে যদি সেই অনুমতি না দেওয়া হয়, তাহলে তা অন্যায়। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিজেপির কর্মসূচিতে না যোগ দেওয়ার প্রসঙ্গে তিনি এড়িয়ে যান। এরসঙ্গে তিনি অন্য কোনও গল্পকে জুড়তে নারাজ।

আসাদউদ্দিন ওয়েইসিকে নিয়ে মুকুল রায়

আসাদউদ্দিন ওয়েইসিকে নিয়ে মুকুল রায়

রবিবার ফুরফুরা শরিফে গিয়েছিলেন মিম-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। এব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে মুকুল রায় বলেন, ফেডারেল স্ট্র্যাকচারে কে কোথায়, যাবে আসবে, সেটা তাদের ব্যাপার। সেখানে তাঁর কথা বলা সাজে না বলেও মন্তব্য করেন মুকুল রায়। মিম বিজেপির বিটিম, তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনওটাই কাজের কথা নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+