আগেকার ২১ জুলাইয়ের সঙ্গে এখনকার তফাৎ করলেন মুকুল! উদাহরণ দিয়ে মমতাকে করলেন কটাক্ষ
আগে পালন হওয়া ২১ জুলাই শহিদ স্মরণের সঙ্গে এখনকার শহিদ স্মরণের তফাৎ করলেন বিজেপি নেতা মুকুল রায়।
আগে পালন হওয়া ২১ জুলাই শহিদ স্মরণের সঙ্গে এখনকার শহিদ স্মরণের তফাৎ করলেন বিজেপি নেতা মুকুল রায়। সূত্রের খবর অনুযায়ী, তিনি বলেছেন, ২১ জুলাই এখন আর শহিদ স্মরণ হয় না। সম্মান পান না শহিদ পরিবারের সদস্যরা। কেননা ২১ জুলাই এখন জলসায় পরিণত হয়েছে বলে কটাক্ষ করেন তিনি।

নদিয়ার নবদ্বীপের ফকিরতলায় বিজেপি কর্মীর কৃষ্ণ দেবনাথের স্মরণ সভায় যোগ দিতে গিয়েছিলেন মুকুল রায়। সেখানে তিনি ২১ জুলাই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন। সূত্রের খবর অনুযায়ী তিনি বলেছেন, কয়েকবছর বাদ দিয়ে তিনি ২১ জুলাইয়ের সাক্ষী। তিনি বলেন ২১ জুলাই এখন জলসায় পরিণত হয়েছে। এখন খুঁটি পুজো করে ২১ জুলাই পালন করা হয়। প্রসঙ্গত সোমবারই ধর্মতলায় খুঁটি পুজো করে ২১ জুলাই মঞ্চ বাধার কাজ শুরু হয়েছে।

তৃণমূলকে কটাক্ষ করে মুকুল রায় বলেন, ২১ জুলাইয়ের মঞ্চ আলো করে বসে থাকেন টলিউডের লোকজন। সেখানে একটা সময় পাগলু নাচও হয়েছিল।












Click it and Unblock the Notifications