সৌমিত্র প্রাক্তন না বর্তমান বিজেপিতে! মুকুল-ঘনিষ্ঠ অবশেষে বার্তা দিলেন নতুন করে শুরুর
বাংলা থেকে দুই মন্ত্রীকে বাদ দিয়ে চার নতুন মুখকে মন্ত্রী করার পর থেকেই বিজেপির অন্দরে শুরু হয়েছে ঘোর কোন্দল। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে সাংসদ হওয়া সৌমিত্র খাঁ বেসুরো বাজতে শুরু করেছেন দলের অন্দরে।
বাংলা থেকে দুই মন্ত্রীকে বাদ দিয়ে চার নতুন মুখকে মন্ত্রী করার পর থেকেই বিজেপির অন্দরে শুরু হয়েছে ঘোর কোন্দল। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে সাংসদ হওয়া সৌমিত্র খাঁ বেসুরো বাজতে শুরু করেছেন দলের অন্দরে। বিষ্ণুপুরের সাংসদ আবার যুব মোর্চার সভাপতিও। সেই পদ ছাড়া নিয়ে নাটকের মধ্যেই এদিন তিনি তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন।

যুব মোর্চার পদে ইস্থফা, পদত্যাগ পত্র প্রত্যাহার
বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী পদে রদবদল করার পর সৌমিত্র খাঁ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেন। তিনি শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের বিরুদ্ধে মুখ খোলেন। তারপর যুব মোর্চার পদে ইস্থফা ঘোষণা করে দেন। নিজেকে প্রাক্তন যুব মোর্চার সভাপতি হিসেবেও তুলে ধরেন সৌমিত্র। এরপর তিনি পদত্যাগ পত্র প্রত্যাহার করেন নেন কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে।

সৌমিত্র খাঁর সামনে এগিয়ে যাওয়ার বার্তা
সৌমিত্রর ইস্তফা বিতর্কের অবসান অবশ্য সেখানেই হয়নি। তা নিয়ে চাপানউতোর চলতে থাকে। শুভেন্দু অধিকারী তাঁকে আমার ভাই বলে সম্বোধন করে বিষয়টি এড়িয়ে গেলেও, দিলীপ ঘোষ তাঁকে জোকার আখ্যা দেন। তারপর কেন্দ্রীয় নেতৃত্ব আসরে নামেন। এবং সৌমিত্র খাঁ সামনে এগিয়ে যাওয়ার বার্তা দেন।

সৌমিত্রর সোশ্যাল মিডিয়ার বায়ো নিয়ে শুরু বিতর্ক
এরপর দিল্লিতে গিয়ে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন। সব বিতর্কে জল ঢেলে তিনি আবারও বিজেপির হয়ে লড়াই করার বার্তা দেন বিষ্ণুপুরের সাংসদ। কিন্তু বিতর্ক জিইয়েই ছিল। সৌমিত্রর সোশ্যাল মিডিয়ার বায়ো নিয়ে শুরু হয় নতুন বিতর্ক।

আবার প্রথম থেকে শুরু করতে চান সৌমিত্র
সৌমিত্র তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজেকে পরিচয় দেন প্রাক্তন যুব মোর্চা সভাপতি হিসেবে। তা নিয়ে হইচই পড়ে যেতেই সৌমিত্ সেখানে পরিবর্তন করে দেন বায়ো। নিজেকে আবার যুব মোর্চার রাজ্য সভাপতি হিসেবে পরিচয় দেন। বলেন, আবার প্রথম থেকে শুরু করতে চাই নাড্ডাজির অনুপ্রেরণায়।












Click it and Unblock the Notifications