মুকুল তৃণমূলে ফিরতে যোগাযোগ করেছিলেন! সব প্রশ্নের জবাব দিলেন স্বয়ংই

মুকুল কি সত্যিই তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছিলেন! সব প্রশ্নের জবাব দিলেন স্বয়ং

সম্প্রতি খবর রটেছিল তৃণমূলে ফিরতে চাইছেন মুকুল রায়। সে জন্য তিনি তৃণমূলের সঙ্গে যোগাযোগও করেছিলেন। কিন্তু কতদূর সত্যি সেই খবর, নাকি শুধুই রটনা। জল্পনা বাড়ানোর জন্যই তা প্রচার করা হয়েছিল? খোদ মুকুল রায়ই সামনে আনলেন সেই তথ্য। তিনি নিজে প্রকাশ্য সভায় জানিয়ে দিলেন তাঁর বিজেপি ছাড়ার খবর কতটা সত্যি!

রটনার জবাব নিজের মুখেই দিলেন মুকুল

রটনার জবাব নিজের মুখেই দিলেন মুকুল

মুকুল রায় প্রায় সাত দিন ধরে খবরের শিরোনামে রয়েছেন। প্রথমে তাঁর মন্ত্রী হওয়ার খবর। তারপর রটে যায় তিনি নাকি বিজেপির প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ। এতটাই ক্ষুব্ধ যে তিনি তৃণমূলের ফিরতে চাইছেন। ইতিমধ্যে তিনি যোগাযোগও করেছেন তৃণমূলের সঙ্গে। সেই রটনার জবাব নিজের মুখেই দিলেন মুকুল রায়। মুখ বন্ধ করলেন সমালোচকদের।

পদহীনতা, মাপকাঠি নয় মুকুলের কাছে

পদহীনতা, মাপকাঠি নয় মুকুলের কাছে

মুকুল রায় আড়াই বছর আগে বিজেপিতে যোগ দিয়েছেন। তা সত্ত্বেও কোনও পদ পাননি তিনি। তাঁর অনুগামীরা, যাঁদের তিনি দলে নিয়ে গিয়েছেন, সবাই তাঁরা কোনও না কোনও পদে আসীন, শুধু তিনি পদহীন। তা থেকেই জল্পনার সূত্রপাত। কিন্তু মুকুলের কাছে সেটা যে মাপকাঠি নয়, তা বুঝিয়েই কঠোর বার্তা দিলেন বঙ্গ বিজেপির নির্বাচন কমিটির আহ্বায়ক।

বিজেপি ছাড়া বা তৃণমূলের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে

বিজেপি ছাড়া বা তৃণমূলের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে

সোমবার তিনি বীরভূমের সিউড়িতে যান একটি অনুষ্ঠানে। তারপর সেখানে সাংবাদিক সম্মেলন করে মুকুল রায় জানান, সম্পূর্ণ মিথ্যা রটনা করা হচ্ছে। আমি যেখানে আচি, একাবার ঠিক আছি। অযথা অপপ্রচার করে দলীয় কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তাঁর বিজেপি ছাড়া বা তৃণমূলের সঙ্গে যোগাযোগের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

দলবদল করা বা মন্ত্রী হওয়ার সময় নয় এখন

দলবদল করা বা মন্ত্রী হওয়ার সময় নয় এখন

মুকুল রায় স্পষ্ট করে দেন, এখন রাজনীতি করা, দলবদল করা বা মন্ত্রী হওয়ার সময় নয়। এই আলোচনা সম্পূ্র্ণ অর্থহীন। এখন করোনার আবহে বাংলা সংকটে, দেশ সংকটে। এখন করোনার মোকাবিলাই সর্বাগ্রে। তারপর ভোটের চিন্তা। বাংলায় এখনও সংকটে রয়েছে, এখানে সুস্থতার হার এখনও কম। মমতার সরকার করোনা মোকাবিলায় চূড়ান্ত ব্যর্থ হয়েছে।

৯ মাস বাদে নির্বাচন, মুকুলের নজরে বাংলা

৯ মাস বাদে নির্বাচন, মুকুলের নজরে বাংলা

এদিন মন্ত্রিত্ব পাওয়া নিয়েও তিনি স্পষ্ট জবাব দেন। ওসব বাজে খবর। তিনি মন্ত্রী হচ্ছেন না। বিজেপিতে এইভাবে কিছু হয় না। এখানে একটা সিস্টেম আছে। তারপর আর ৯ মাস বাদে বাংলায় নির্বাচন। নির্বাচন প্রক্রিয়ার প্রস্তুতি বলে তো একটা কথা আছে, সেদিকেই এখন বঙ্গ বিজেপির নজর।

ভার্চুয়ালে সাড়া, বাংলার পরিবর্তনের বার্তা

ভার্চুয়ালে সাড়া, বাংলার পরিবর্তনের বার্তা

মুকুল বলেন, করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আমরা বাংলা জয়ের রূপরেখা তৈরি করে ফেলব। ইতিমধ্যেই অমিতজি ভার্চুয়াল সভা করে তৃণমূলের ব্যর্থতা তুলে ধরেছেন পদে পদে। এই ভার্চুয়াল সভা বাংলায় সাড়া ফেলে দিয়েছে। আমরা এই পথেই পৌঁছে যাব মানুষের কাছে। এবার বাংলায় পরিবর্তন হবেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+