বাংলায় কে কোন আসন জিতবে, তৃতীয় দফা ভোটের শেষে স্পষ্ট করে দিলেন মুকুল রায়

সাত দফার মধ্যে তিন দফার ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বাংলায় তিন দফায় ভোট হয়েছে মোট ১০টি কেন্দ্রে। সেই ১০টি কেন্দ্রের কে কোন আসনটি জিতবে, তা ফলাও করে জানিয়ে দিলেন মুকুল রায়।

সাত দফার মধ্যে তিন দফার ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বাংলায় তিন দফায় ভোট হয়েছে মোট ১০টি কেন্দ্রে। সেই ১০টি কেন্দ্রের কে কোন আসনটি জিতবে, তা ফলাও করে জানিয়ে দিলেন বিজেপি নেতা মুকুল রায়। আসন ধরে ধরে জানালেন কোন দলের ঝুলিতে যাচ্ছে কোন কেন্দ্রটি। সেই হিসেবে নিজের পুরনো দলকেও একেবারে নিরাশ করলেন না মুকুল রায়।

প্রথম দুই দফায় ৫-০

প্রথম দুই দফায় ৫-০

প্রথম দফা ও দ্বিতীয় দফা ভোটের পর মুকুল রায় ফলাও করে ঘোষণা করেছিলেন, ৫-০ হয়ে গিয়েছে। অর্থাৎ বিজেপি পাঁচটিতেই জিতবে, তৃণমূল কংগ্রেস একটি আসনও পাবে না। তার পাল্টা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেন, তাঁরাই পাঁচটি আসনে জিতবেন, বিজেপি গোল্লা পাবে। বাকি ৩৭টিতেও গোল্লা পাবে বিজেপি।

কে কটি আসন তৃতীয় দফায়

কে কটি আসন তৃতীয় দফায়

এবার তৃতীয় দফার পর একেবারে কেন্দ্র ধরে হিসাব দিলেন মুকুল রায়। মঙ্গলবার তৃতীয় দফায় বাংলায় আরও পাঁচটি আসনে ভোট হয়েছে। সেই পাঁচটির মধ্যে বিজেপি দুটি আসনে জিতবে বলে দাবি মুকুল রায়ের। তৃণমূলকেও তিনি একটি আসন দিয়েছেন এবার। আর বাকি দুটি জিতবে কংগ্রেস।

কোন কোন কেন্দ্রে জিতবে বিজেপি

কোন কোন কেন্দ্রে জিতবে বিজেপি

বিজেপির ভোট ম্যানেজার জানিয়েছেন, বিজেপি মুর্শিদাবাদে কোনও আসন জিতবে না। তবে মালদহে একটি আসনে তারা জিতবে। মালদহ উত্তর কেন্দ্রে জিতবে বিজেপিই। আর সেইসঙ্গে বিজেপি জিতবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। বালুরঘাটে বিজেপির জয় নিয়ে কোনও সংশয় নেই বলে তিনি জানান।

কোন কোন কেন্দ্রে জিতবে কংগ্রেস-তৃণমূল

কোন কোন কেন্দ্রে জিতবে কংগ্রেস-তৃণমূল

মুকুলের কথায়, মালদহ দক্ষিণ কেন্দ্রটি জিতবে কংগ্রেস। আর মুর্শিদাবাদের জঙ্গিপুরও কংগ্রেসের দখলে থাকবে। তবে মুর্শিদাবাদ কেন্দ্রটিতে তৃণমূল জিতবে বলে জানিয়ে দিয়েছেন মুকুল রায়। যদিও এই কেন্দ্র থেকেই তৃণমূল প্রার্থী আবু তাহের অভিযোগ করেছিলেন, পুলিস বিজেপির হয়ে ভোট করাচ্ছে।

প্রথম দুই দফায় কোন আসন

প্রথম দুই দফায় কোন আসন

প্রথম দফায় মোট দুটি আসনে ভোট হয়েছিল। উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ার আসন দুটি যেমন বিজেপি জিতবে বলে দাবি মুকুল রায়ের, তেমনই দ্বিতীয় দফায় ভোট হওয়া জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জে জিতবে। প্রথম দফার পর বিজেপি ২-০, দ্বিতীয় দফায় ভোট শেষে মুকুল বলেন ৫-০।

তৃতীয় দফায় শেষে মুকুলের হিসাব

তৃতীয় দফায় শেষে মুকুলের হিসাব

তৃতীয় দফা ভোটের পর মুকুল রায় বলছেন, ১০টির মধ্যে বিজেপি ৭, কংগ্রেস ২, তৃণমূল ১। বাকি থাকছে ৩২ আসনের নির্বাচন। শেষপর্যন্ত সাত দফা নির্বাচন শেষে কী হিসাব দাঁড়ায় মুকুলের, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+