মমতাকে অশিক্ষিত বলে আক্রমণ মুকুলের! বিধানসভা ভোটে তৃণমূলের সম্ভাব্য আসন কত, জানালেন তিনি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশিক্ষিত বলে আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশিক্ষিত বলে আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়। নানুরে বিজেপি নেতা স্বরূপ গড়াইয়ের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে মুকুল রায় বলেন, এত অশিক্ষিত মুখ্যমন্ত্রী তিনি আগে কখনও দেখেননি। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তাঁর মন্তব্য নির্বাচনের আর ১৫ মাস বাকি আছে। সেই নির্বাচনে তৃণমূল ৩০টির বেশি আসন পাবে না।

মুখ্যমন্ত্রীকে আক্রমণ
নানুরে গিয়ে বিজেপি নেতা মুকুল রায় বলেন, এত অশিক্ষিত মুখ্যমন্ত্রী বাংলা আগে দেখেনি। নানুরে দুষ্কৃতীদের গুলিতে মৃত বিজেপি নেতা স্বরূপ গড়াইয়ের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুকুল রায়। তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন সাংসদ অনুপম হাজরা, জেলা সভআপতি শ্যামাপদ মণ্ডল, বিশ্বপ্রিয় রায়চৌধুরীর মতো নেতারা। মুকুল রায় বলেন, পশ্চিমবঙ্গ প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ, বিধান রায়, অজয় মুখার্জি, জ্যোতি বসুকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখেছে। কিন্তু কেই বলেননি রায়মোহন রায় এই বিধানসভার সদস্য ছিলেন। লন্ডনে শেলি, কিটসেকর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বৈঠক হয়েছিল, সেকথাও তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারও মুখে শোনেনি বলে জানিয়েছেন মুকুল রায়। তাঁর মন্তব্য এই অশিক্ষিত মুখ্যমন্ত্রী বাংলার পক্ষে অত্যন্ত লজ্জার।

কেন মমতার বিরুদ্ধে মামলা হবে না?
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দানের অভিযোগ করে মুকুল রায়ের প্রশ্ন কেন তার বিরুদ্ধে মামলা হবে না। চিটফান্ড নিয়ে তদন্তকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট মান্যতা দিলেও, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তাতে বাধা দিয়েছেন বলে অভিযোগ করেন মুকুল রায়। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে দুই পুলিশ অফিসার জ্ঞানবন্ত সিং এবং সুরজিৎ কর পুরকায়স্থও রাজীব কুমারের হয়ে অনশনে বসায়, তাদের বিরুদ্ধেও কেন মামলা হবে না, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

'তৃণমূল পাবে ৩০ আসন'
নানুর থেকে তিনি বীরভূমের জেলাশাসক এবং পুলিশ সুপারকে আইনের শাসন বলবত করার হুঁশিয়াররি দেন। বলেন ১৫ মাস নির্বাচনের বাকি রয়েছে। এরপর আর বীরভূমে থাকতে পারবেন না। পরবর্তী বিধানসভা নির্বাচনে তৃণমূল রাজ্য থেকে ৩০টির বেশি আসন পাবে না বলেও জানিয়ে দেন মুকুল রায়।












Click it and Unblock the Notifications