এখনও আছেন মমতার অপেক্ষায়! তৃণমূল কংগ্রেস নেত্রীর প্রবণতা নিয়ে কটাক্ষ মুকুলের
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলবল নিয়ে আসবেন এবং বলবেন, তা বিজেপির সঙ্গে মিলিয়ে দিতে। সেই দিনের অপেক্ষায় রয়েছেন বিজেপি নেতা মুকুল রায়। জ্যোতিপ্রিয় মল্লিকের কথা প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন মুকুল রায়। প্রসঙ্গত জ্যোতিপ্রিয় মল্লিক মন্তব্য করেছিলেন অর্জুন সিং এবং মুকুল রায় আবার তৃণমূলে যোগদান করবেন।
এপ্রসঙ্গে মুকুল রায় বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক পাগলের প্রলাপ বকেন। নদিয়া দক্ষিণের বিজেপি সভাপতিকে সরানোর দাবি নিয়ে দলীয় কার্যালয়ে বিক্ষোভ প্রসঙ্গে মুকুল রায় বলেন, যে দোকানে বেশি বিক্রি হয়, সেই দোকানে ক্রেতার বেশি ভিড় হয়। বর্তমানে বিজেপির পরিস্থিতি ভাল। স্বাভাবিকভাবেই ভিড়ও বেশি বলে মন্তব্য করেন মুকুল রায়।

'বাংলায় গণতন্ত্র নেই'
বর্ধমানে ব্রিজ উদ্ধোধন প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুকুল রায় বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র মানেন না বলেও অভিযোগ করেন তিনি। বাংলায় গণতন্ত্র থাকবে কি থাকবে না, সেই প্রশ্ন তোলেন মুকুল রায়।

'জনাদেশ মানার প্রবণতা নেই'
মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মুকুল রায় বলেন, গত লোকসভা নির্বাচনে বাংলার মানুষ জনাদেশ দিয়েছে। কিন্তু তা মানার প্রবণতা নেই মমতার।

'রাজীব কুমারের আচরণ নিন্দনীয়'
চিটফান্ড তদন্তে রাজীব কুমারের গা ঢাকা দেওয়া প্রসঙ্গে মুকুল রায় বলেন, ঘটনাটি নিন্দনীয়। সারা ভারতের সামনে দেশের চিত্র খারাপ হচ্ছে। পাশাপাশি রাজীব কুমারকে নিয়ে রাজ্য সরকার চূড়ান্ত অসহযোগিতা করছে বলেও অভিযোগ করেছেন মুকুল রায়।












Click it and Unblock the Notifications