'জাতীয় নেত্রী' মমতাকে এমনই কড়া চ্যালেঞ্জ প্রাক্তনী মুকুলের
নিজের পুরনো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ মুকুল রায়ের। তাঁর চ্যালেঞ্জ, জাতীয় নেত্রী বলে দাবি করা তৃণমূল নেত্রী পশ্চিমবঙ্গের বাইরের যে কোনও কেন্দ্র থেকে ভোটে জিতে দেখান।
নিজের পুরনো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ মুকুল রায়ের। তাঁর চ্যালেঞ্জ, জাতীয় নেত্রী বলে দাবি করা তৃণমূল নেত্রী পশ্চিমবঙ্গের বাইরের যে কোনও কেন্দ্র থেকে ভোটে জিতে দেখান।

মুকুল রায়ের মুখে ফের 'বাচ্চা ছেলে'র তত্ত্ব। তবে এবার পার্থ চট্টোপাধ্যায় কিংবা অন্য কোনও বর্ষীয়ান নেতা নন, এবার আক্রমণের লক্ষ্য তৃণমূল নেত্রীর ভাইপো তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুল রায় বলেন, তৃণমূলে একটা বাচ্চা ছেলের জন্ম হয়েছে, যে একাই দলটাকে তুলে দেবে।

বুধবার গান্ধী মূর্তির পাদদেশ থেকে তৃণমূলের ৬ ডিসেম্বরের সভা থেকে বিজেপিকে নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে আক্রমণ করতে গিয়ে গত কলকাতা পুরসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন অভিষেক। বলেন, ভোটার তালিকায় নাম না থাকা রূপা গাঙ্গুলিকে কলকাতায় মেয়র পদে প্রার্থী করতে গিয়ে হোঁচট খায় বিজেপি। সেই সঙ্গে মুকুল রায়ের নামও টেনে আনেন অভিষেক। রাজ্যের ভোটার তালিকা থেকে নাম কাটিয়ে দিল্লির ভোটার তালিকায় নাম তোলা প্রসঙ্গে মুকুল রায়কে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের নাম না রূপা গাঙ্গুলির পুরুষ সংস্করণ বলেও কটাক্ষ করেন তিনি। এই রাজ্যের যে কোনও কেন্দ্র বেছে ভোটে জিতে দেখানোর চ্যালেঞ্জও করেন অভিষেক।
এরপরেই পাল্টা আক্রমণে নামেন মুকুল রায়। অভিষেকের নাম না করে তিনি বলেন, তৃণমূল তুলে দেওয়ার জন্য একটি ছেলেই যথেষ্ট। রাজ্যের বিভিন্ন প্রান্তের নিচুতলার তৃণমূল নেতারা অভিষেকের নেতৃত্ব মেনে নিতে পারছেন না বলে জানিয়েছেন মুকুল রায়। অভিষেকের নাম না করে মুকুল রায় বলেন, সে তো ইতিহাস জানে না। এপ্রসঙ্গে মুকুল রায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নাম উল্লেখ করেন এবং বলেন, তিনি দীর্ঘদিন ধরেই দিল্লির ভোটার। একইসঙ্গে মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের বাইরের কোনও কেন্দ্র থেকে নির্বাচনে জিতে আসার চ্যালেঞ্জ করেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications