মুকুল কি তবে তৃণমূলেই ফিরছেন! দিলীপের সঙ্গে বিভাজনে স্পষ্ট হচ্ছে বিজেপির ভাঙন-রেখা

মুকুল কি তবে তৃণমূলেই ফিরছেন! দিলীপের সঙ্গে বিভাজনে স্পষ্ট হচ্ছে বিজেপির ভাঙন-রেখা

মুকুল রায়ের যোগদানের দিন থেকেই দিলীপ ঘোষের সঙ্গে তৈরি হয়েছিল দূরত্ব। দিল্লিতে যোগদানের পর বাংলায় ফিরে বঙ্গ বিজেপির অফিসে সখ্যতার বাতাবরণ তৈরি করা হলেও আজ পর্যন্ত মুকুল রায়ের সাড়ে তিন-চার বছরের সময়কালে উভয়ের দূরত্ব ঘোচেনি। সম্প্রতি মুকুল রায়ের ঘরওয়াপসির জল্পনার মাঝে ফের একবার বিতর্ক তৈরি হল উভয়ের মধ্যে।

২০২১-এ পরিবর্তনের লড়াইয়ে বিজেপি মুখ থুবড়ে পড়ার পর

২০২১-এ পরিবর্তনের লড়াইয়ে বিজেপি মুখ থুবড়ে পড়ার পর

২০১৭ সালের নভেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলন মুকুল রায়। তারপর তাঁরই নেতৃত্বে বিজেপি ২০১৮-র পঞ্চায়েত নির্বাচন ও ২০১৯-এর লোকসভা নির্বাচনে সাফল্যও পেয়েছিল। কিন্তু ২০২১-এ পরিবর্তনের লড়াইয়ে বিজেপি মুখ থুবড়ে পড়ে। এবার মুকুল রায়কে সে অর্থে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়নি। বরং তাঁকে প্রার্থী করে একটি কেন্দ্রেই আটকে রাখা হয়েছিল।

কিছু কিছু সময় নীরব থাকতে হয়, মুকুল-বাণীতে স্পষ্ট জল্পনা

কিছু কিছু সময় নীরব থাকতে হয়, মুকুল-বাণীতে স্পষ্ট জল্পনা

বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়াই করে প্রথমবারের মতো জনপ্রতিনিধি হয়েছিলেন মুকুল রায়। কিন্তু তারপর থেকেই বিজেপিতে বেসুরো বাজতে শুরু করেন তিনি। বিধায়ক হিসেবে প্রথমবার বিধানসভায় পা দিয়েই তিনি বলেন, কিছু কিছু সময় নীরব থাকতে হয়। সময় হলেই তিনি মুখ খুলবেন বলে জানান।

মুকুল রায়ের স্ত্রী যখন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন

মুকুল রায়ের স্ত্রী যখন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন

সেই জল্পনার খানিক নিবৃত্তি ঘটেছিল মুকুল রায় বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করায়। তারপর থেকে তিনি আবার অন্তরালে চলে যান। করোনা আক্রান্ত হন সস্ত্রীক। এই অবস্থায় মুকুল রায় সুস্থ হলে উঠলেও, তাঁর স্ত্রীর শারীরিক অবনতি হয়। তিনি বর্তমানে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন।

মুকুল-পুত্রের ফেসবুক পোস্টের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ

মুকুল-পুত্রের ফেসবুক পোস্টের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ

এরই মধ্যে মুকুল-পুত্র শুভ্রাশু রায় ফেসবুক পোস্ট করে জানান, জনতার রায়ে নির্বাচিত সরকারের সমালোচনা করার আগে আত্মসমালোচনা করা উচিত বিজেপির। এই ফেসবুক পোস্টের পর স্বভাবকই মুকুল-পুত্রকে নিয়েও শুরু হয়ে যায় গুঞ্জন। আর তা চরমে ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় সটান হাসপাতালে মুকুল-জায়াকে দেখতে গেলে।

অভিষেকের পরই হাসপাতালে আবির্ভাব দিলীপের, মুকুল বললেন কোথায়?

অভিষেকের পরই হাসপাতালে আবির্ভাব দিলীপের, মুকুল বললেন কোথায়?

হাসপাতালে অভিষেক ও শুভ্রাংশুর মধ্যে কথা হয়। তারপরই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পৌঁছে যান হাসপাতালে। কিন্তু তাঁর হাসপাতালে যাওয়া নিয়ে মুকুল রায় মন্তব্য করেন, দিলীপ ঘোষ কোথায়, কেন গিয়েছিলেন তা তিনি জানেন না। দিলীপ ঘোষের সঙ্গে কোনও কথা হয়নি, যোগাযোগ হয়নি, যে কেউ হাসপাতালে যেতে পারেন, দেখা করতে পারেন, তাতে আপত্তির কিছু নেই। তাঁর স্ত্রী অসুস্থ। এমন সময় যাঁরা তাঁকে দেখতে গিয়েছেন, তাঁদের তিনি প্রণাম জানান।

দিলীপ ঘোষের মন্তব্য মুকুল রায়ের ঘরওয়াপসি নিয়ে

দিলীপ ঘোষের মন্তব্য মুকুল রায়ের ঘরওয়াপসি নিয়ে

এরপরই মুকুল রায় ও দিলীপ ঘোষের মধ্যে বিতর্ক বাধে। দিলীপ ঘোষ মন্তব্য করেন মুকুল রায়ের ঘরওয়াপসি নিয়ে। দিলীপ বলেন, তিনি একদল থেকে এসেছিলেন আবার একদলে যাবেন। তাতে বিজেপির কিছু এসে যায় না। প্রথম মুকুল রায়ের ঘরওয়াপসি নিয়ে জল্পনার মাঝে বিজেপির রাজ্য সভাপতির এহেন মন্তব্যে রাজনৈতিক মহলে আলোড়ল পড়ে গিয়েছে।

মুকুল রায় চলে গেলে বিজেপির প্রভূত শক্তিক্ষয় হবে বঙ্গে

মুকুল রায় চলে গেলে বিজেপির প্রভূত শক্তিক্ষয় হবে বঙ্গে

বাংলায় বিধানসভা নির্বাচনের পর মুকুল রায়ের মতো ব্যক্তিত্ব যদি দল ছাড়েন, ফিরে যান পুরনো দলে, তবে তা বিজেপির কাছে বিরাট আঘাত হবে। মুকুল রায়ের ঘনিষ্ঠ নেতারা ইতিমধ্যেই বেঁকে বসতে শুরু করেছেন। তারপর মুকুল রায় চলে গেলে বিজেপির প্রভূত শক্তিক্ষয় হবে বঙ্গে। বিজেপির সংগঠনে আঘাত নেমে আসবে এর ফলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+