মুকুলকে ‘জোড়া তোফা’ দিচ্ছে বিজেপি! মমতাকে মাত দিতে নতুন চাল মোদী-শাহের

মুকুল রায় বিজেপিতে যাওয়ার পর কম সাফল্য এনে দেননি দলকে। পঞ্চায়েত নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন বিজেপিকে জিততে সিংহভাগ কৃতিত্ব তাঁরই, দাবি করেন মুকল রায়ের অনুগামীরা।

মুকুল রায় বিজেপিতে যাওয়ার পর কম সাফল্য এনে দেননি দলকে। পঞ্চায়েত নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন বিজেপিকে জিততে সিংহভাগ কৃতিত্ব তাঁরই, দাবি করেন মুকল রায়ের অনুগামীরা। কিন্তু তিনি বিনিময়ে কিছুই পাননি দল থেকে। কোনও সাংগঠনিক পদও মেলেনি পদ্মশিবিরে আড়াই বছরের কেরিয়ারে। তবে জল্পনার অবসান ঘটতে চলেছে অবশেষে।

জোড়া উপহার পেতে চলেছেন মুকুল রায়

জোড়া উপহার পেতে চলেছেন মুকুল রায়

বেশ কিছুদিন ধরেই তাঁর মন্ত্রী হওয়া নিয়ে জল্পনা চলছিল। সেই উদ্দেশ্যেই তাঁকে দিল্লি তলব করা হয়েছিল বলে খবর রটে যায়। কিন্তু তিনি খালি হাতে ফিরে আসার পর তাঁর বিজেপি ছাড়া নিয়েও জল্পনা চলতে থাকে রবিবার দিনভর। এই চাপানউতোরের মাঝেই সূত্রের খবর একেবারে জোড়া উপহার পেতে চলেছেন মুকুল রায়।

মুকুলকে নিয়ে কথা শাহ-নাড্ডার!

মুকুলকে নিয়ে কথা শাহ-নাড্ডার!

এই জুন মাসেই বিজেপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল হতে চলেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন সেই সম্ভাবনার কথা। মুকুল রায়ের দিল্লি ত্যাগের পর অমিত শাহের সঙ্গে কথা হয় জেপি নাড্ডার। মুকুল রায়কে নিয়ে তাঁরা যে ভাবছেন, তা স্পষ্ট হয়েছে অব্যহতি পরেই।

মুকুল রায়ের জন্য সুখবর অপেক্ষা করছে

মুকুল রায়ের জন্য সুখবর অপেক্ষা করছে

বিজেপিতে রদবদল হচ্ছে। মুকুল রায় পেতে পারেন বিজেপির কেন্দ্রীয় সহসভাপতির পদ। এমন সম্ভাবনা ক্রমশই উজ্জ্বল হচ্ছে। বিজেপির বিভিন্ন সূত্র থেকে এমনই ইঙ্গিত মিলেছে। মুকুল রায় দুদিন ধরে অমিত শাহের সঙ্গে যে বৈঠক করে এসেছেন, তার সুফলই পেতে চলেছেন তিনি। ফলে মুকুল রায়ের জন্য সুখবর অপেক্ষা করছে এই জুনেই।

মুকুল রায়কে চাঙ্গা রাখা বিজেপির দস্তুর!

মুকুল রায়কে চাঙ্গা রাখা বিজেপির দস্তুর!

এরপর রাজ্যসভার সাংসদ হয়ে মন্ত্রিত্বও মিলতে পারে। আবার যে সে মন্ত্রক নয়, খোদ অমিত শাহের ডেপুটি হতে পারেন মুকুল রায়। একেবারে জোড়া তোফা অপেক্ষা করে আছে মুকুলের জন্য। অদূর ভবিষ্যতে তাঁর মাথায় উঠতে চলেছে এই সম্মান। মোট কথা ২০২১-এর আগে মুকুল রায়কে চাঙ্গা করার সমস্ত দাওয়াই প্রস্তুত বিজেপির।

মুকুল অনুগামীরা চাঙ্গা হবেন বিজেপিতে

মুকুল অনুগামীরা চাঙ্গা হবেন বিজেপিতে

উল্লেখ্য, মুকুল রায়কে কয়লামন্ত্রক দেওয়া হতে পারে। এমনই জল্পনা শোনা যাচ্ছিল। সেক্ষেত্রে কয়লা মন্ত্রকের পূর্ণ দায়িত্ব তিনি পেতেন। অর্থাৎ পূর্ণমন্ত্রী হতেন। এখন শোনা যাচ্ছে তিনি অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের ডেপুটি হতে পারেন। আর সাংগঠনিক পদও মিলতে পারে তাঁর। এই জোড়া তোফায় মুকুল অনুগামীরা চাঙ্গা হবেন বিজেপিতে, এমনটাই মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব।

মুকুলের যা কিছু উত্থান, বাংলা দখলের কথা ভেবেই

মুকুলের যা কিছু উত্থান, বাংলা দখলের কথা ভেবেই

আর বিজেপির এই সিদ্ধান্তের মধ্যে একটা সুচতুর পরিকল্পনা লুকিয়ে আছে। তা হল মুকুল রায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাজে লাগানো। মুকুল রায় যদি স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হন, তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে চাপে থাকবেন তা বলাই বাহুল্য। অর্থাৎ এটা পরিষ্কার যে মুকুলের যা কিছু উত্থান হবে, তা বাংলা দখলের কথা ভেবেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+