মুকুল ফিরেছেন ঘরে, এবার সারদা-নারদসহ পাহাড় প্রমাণ মামলা কোন দিকে এগোবে
ঘরের ছেলে মুকুল ঘরে ফিরেছেন। পিতার সঙ্গে ফিরেছেন পুত্র শুভ্রাংশুও। মুকুল-শুভ্রাংশু পুরনো পরিবেশে ফিরে বেজায় খুশি হলেও তাঁর নামে ঝুলে থাকা মামলাগুলোর ভবিষ্যৎ কী হবে?
ঘরের ছেলে মুকুল ঘরে ফিরেছেন। পিতার সঙ্গে ফিরেছেন পুত্র শুভ্রাংশুও। মুকুল-শুভ্রাংশু পুরনো পরিবেশে ফিরে বেজায় খুশি হলেও তাঁর নামে ঝুলে থাকা মামলাগুলোর ভবিষ্যৎ কী হবে? অস্বস্তিকর প্রশ্নও উঠে পড়েছে মুকুলের প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে। রাজনৈতিক মহলে মনে করছেস ওই মামলার কোনও ভবিষ্যৎ থাকবে না। কিন্তু সারদা-নারদ?

মুকুল তৃণমূলে ফিরতেই মামলার ভবিষ্যৎ প্রশ্নে
মুকুল রায় ঘরের ছেলে হয়ে তৃণমূলে ফিরে এসেছেন। ফলে তাঁর বিরুদ্ধে করা মামলাগুলি বেশিরভাগ তুলে নেওয়া হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিজেপিও সেদিকে নজর রাখতে শুরু করেছে। মুকুলের বিরুদ্ধে কোন মামলা তুলে নেওয়া হয়, আর কোন মামলা রেখে দেওয়া হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।

মামলার গতিবিধি কোন দিকে, প্রশ্নে মুকুলের ভবিষ্যৎ
মুকুল রায় তৃণমূলে ফিরতেই ফৌজদারী মামলা নিয়ে প্রশ্ন ওঠে। প্রশ্ন ওঠে সারদা-নারদ মামলা নিয়ে। প্রশ্ন এই নিয়েই যে, মুকুল দলবদল করে তৃণমূলে ফিরে যাওয়ায় কি ওইসব মামলায় বিপদে পড়তে পারেন? এই সব মামলার গতিবিধি কোন দিকে এগোয় তার উপরই নির্ভর করবে মুকুল রায়ের ভবিষ্যৎ।

সারদা-নারদ বাদে ৪৪টি মামলা মুকুলের বিরুদ্ধে
মুকুলের বিরুদ্ধে সারদা-নারদ বাদে ৪৪টি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে ২০টি মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বাকিগুলি এখনও সক্রিয় রয়েছে। বিধায়ক সত্যজিৎ বিশ্বাস হত্যা মামলায় তাঁর নামে এফআইআর হলেও চার্জশিটে তাঁর নাম নেই। রেলে কাজ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা-সহ বেশ কয়েকটি মামলাতেও মুকুলের নামে এখনও চার্জশিট দেয়নি পুলিশ।

সকল মামলায় মুকুলের রেহাই পাওয়া মুশকিল
এদিকে সিবিআই এতদিন বলে এসেছে, সারদা মামলা মুকুল রায় সহযোগিতাই করছেন। আর নারদ মামলায় মুকুলের বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি বলে সম্প্রতি জানিয়েছে সিবিআই। রাজনৈতিক মহল মনে করছে, এই দুটি মামলা ছাড়া বাকিগুলি রাজ্য সরকারের দায়ের করা মামলা। ফলে ওই সকল মামলায় মুকুলের রেহাই পাওয়া মুশকিল হবে না।

বিজেপির মুকুলের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারে
কিন্তু বিজেপি কি তাঁকে ছেড়ে কথা বলবে। বিজেপি রাজ্য সরকারের করা মামলার দিকে যেমন নজর রাখবে, তেমনই সারদা-নারদ মামলায় তাঁকে এবার জাকা হতেই পারে। আবার ফিরহাদ-সুব্রত-মদন-শোভনের মতো তিনি গ্রেফতার হতেও পারেন। আবার রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে মামলা তুলে নিলেও বিজেপির তার বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications