বিজেপিতে যোগদান অব্যাহত! মুকুল রায়ের হাত ধরে দলবদল ডাকসাইটে নেতাদের

বিজেপি দলবদলের উইন্ডো কেন্দ্রীয়ভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিলেও বিরোধী দলে ভাঙিয়ে শক্তি প্রদর্শনের খেলা কিন্তু চলছেই।

বিজেপি দলবদলের উইন্ডো কেন্দ্রীয়ভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিলেও বিরোধী দলে ভাঙিয়ে শক্তি প্রদর্শনের খেলা কিন্তু চলছেই। বঙ্গ বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ে এসে দলবদল করলেন তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের ডাকসাইটে নেতা-নেত্রীরা। পঞ্চায়েত সদস্য-সদস্যা থেকে প্রাক্তন সভাপতিরাও একুশের ভোটের আগে নাম লেখালেন বিজেপিতে।

গ্রাম পঞ্চায়েতের দখল বিজেপির হাতে

গ্রাম পঞ্চায়েতের দখল বিজেপির হাতে

হেস্টিংসের বিজেপি পার্টি অফিসে এসে মুকুল রায়ের হাত থেকে পতাকা নেন তৃণমূল ছাড়াও বাম-কংগ্রেসের নেতা-নেত্রীরাও। প্রথমেই যোগদান করেন কৃষ্ণনগরের ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের কৌশিক ঘোষ। তাঁর নেতৃত্বের আরও কয়েকজন সদস্য-সদস্যা যোগদান করেন বিজেপিতে। এর ফলে এই গ্রাম পঞ্চায়েতের দখল চলে যায় বিজেপির হাতে।

মুকুল রায় নিজে বিজেপির পতাকা তুলে দেন

মুকুল রায় নিজে বিজেপির পতাকা তুলে দেন

মুকুল রায় জানান, ভাতজাংলা গ্রাম পঞ্চায়েত এবার বিজেপির নেতৃত্বেরই কাজ করবে। মুকুল রায় নিজে বিজেপির পতাকা তুলে দেন দলে যোগদানকারীদের হাতে। বিজেপিতে যোগদান করেন কংগ্রেসের নির্মল রায়ও। উত্তর ২৪ পরগনার প্রাক্তন নেত্রী তথা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য মীনা ঘোষও বিজেপিতে যোগদান করেন।

পতাকা তুলে দেন স্বয়ং মুকুল রায়

পতাকা তুলে দেন স্বয়ং মুকুল রায়

এদিন বিজেপির পার্টি অফিসে এসে গেরুয়া পতাকা হাতে তুলে নেন মীনা ঘোষ। তাঁর নেতত্বেও অনেকে বিজেপিতে নাম লেখালেন। মীনাদেবীর হাতে পতাকা তুলে দেন স্বয়ং বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। কংগ্রেসের বিশ্বরূপ মণ্ডলও যোগ দেন বিজেপিতে। তাঁকে দলে স্বাগত জানান রাজ্য সহ সভাপতি দেবাশিস মিত্র।

বিরোধীদের ভেঙে বিজেপির শক্তিবৃদ্ধি

বিরোধীদের ভেঙে বিজেপির শক্তিবৃদ্ধি

মুকুল রায় বিরোধীদের ভেঙে বিজেপির শক্তি বৃদ্ধি করে বলেন, কে কার সঙ্গে জোট করছে, তা নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। তিনি বলেন, বিজেপি তার আদর্শ নিয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছে। এটা নির্বাচনী লড়াই। এখানে যে যেখানে খুশি লড়াই করতে পারে। তবে ওসব নিয়ে ভাবিত নন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+